জয়েন করুন

9 হাজার টাকার কমে 50MP ক্যামেরার Samsung ফোন, 5G মডেলে বাম্পার ডিসকাউন্ট

avatar
Written By : Suman Patra
Updated Now: April 10, 2025 4:20 PM

বর্তমানে 5G স্মার্টফোন প্রয়োজনীয় হলেও, অনেকেই মনে করেন এর জন্য মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়। তবে সেই ধারণা এবার বদলে দিতে চলেছে Samsung। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ এখন Samsung Galaxy F06 5G ফোনটি বিশাল ছাড়ের সাথে মাত্র ৯,১৯৯ টাকায় কেনা যাচ্ছে, এবং নির্দিষ্ট ব্যাংক কার্ড ব্যবহার করলে দাম আরও কম অর্থাৎ ৯,০০০ টাকার নিচে চলে আসবে।

Samsung Galaxy F06 5G: বাজেটেও আধুনিক প্রযুক্তি

স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি কে বলা হয় এই দামে সেগমেন্টের সেরা 5G ডিভাইসগুলোর একটি। এতে রয়েছে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যা ৮০০ নিটস পিক ব্রাইটনেস প্রদান করে, ফলে রোদেও স্ক্রিন স্পষ্ট দেখা যায়। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, যা ৫জি কানেক্টিভিটি ছাড়াও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। এতে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট।

দারুণ ক্যামেরা ও ব্যাটারির সুবিধা

ছবি তোলার ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি যথেষ্ট এগিয়ে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফির জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দীর্ঘ সময় ব্যবহারের জন্য এচে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

অপারেটিং সিস্টেম ও অতিরিক্ত ফিচার

এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলে এবং Samsung জানিয়েছে, ফোনটি চারটি বড় OS আপডেট পাবে – যা এই দামের ফোনে সচরাচর পাওয়া যায় না। এছাড়া ভয়েস ফোকাস ফিচার থাকায় ব্যস্ত ও শব্দপূর্ণ পরিবেশেও স্পষ্টভাবে কথা বলা সম্ভব। সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফোনের নিরাপত্তাকে আরও শক্তিশালী করে।

Samsung Galaxy F06 5G এর উপর এক্সচেঞ্জ সুবিধা

ফোনটি দুইটি আকর্ষণীয় রঙে – লিট ভায়োলেট ও বাহামা ব্লু অপশনে পাওয়া যাচ্ছে। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ৭,৩৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাচ্ছে, যা Galaxy F06 5G-কে আরও সাশ্রয়ী করে তুলবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি