জয়েন করুন

এপ্রিলে লঞ্চ হওয়ার আগে Samsung Galaxy S25 Edge-এর আরও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হল

avatar
Written By : Suman Patra
Updated Now: January 24, 2025 5:22 PM

গতকাল Samsung Galaxy S25 সিরিজ ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই লাইনআপে Galaxy S25, Galaxy S25 Plus ও Galaxy S25 Ultra নামে তিনটি মডেল এসেছে। পাশাপাশি, এই ফ্ল্যাগশিপ সিরিজের চতুর্থ মডেল Galaxy S25 Edge-এর একঝলক দেখিয়েছে কোম্পানি। এই ডিভাইসটির সবচেয়ে বড় আকর্ষণ স্লিম ডিজাইন। কোম্পানির আসন্ন ফোনটি এখন চীনের 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে, যা এটির ফাস্ট চার্জিং স্পিড প্রকাশ করেছে।

SM-S9370 মডেল নম্বর সহ Samsung Galaxy S25 Edge 3C সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। প্রসঙ্গত, এই মডেল নম্বরটি এতদিন Galaxy S25 Silm-এর সঙ্গে সম্পর্কিত ছিল বলে চর্চায় উঠে এসেছিল। ওই লিস্টিং অনুযায়ী, স্যামসাংয়ের এই নতুন ফোনটি সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের মতো ২৫ ওয়াট চার্জিং অফার করবে। তবে রিটেল বাক্সে চার্জার থাকবে না।

এছাড়া, 3C প্ল্যাটফর্ম থেকে Galaxy S25 Edge-এর স্পেসিফিকেশন বা ফিচার্স সম্পর্কে কিছু জানা যায়নি। স্যামসাং কিছু না বললেও এই ফোনটি এপ্রিলের মাঝামাঝি সময়ে লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। এটি প্রায় ৬ মিমি পাতলা হবে, অর্থাৎ Galaxy S25-এর থেকেও সরু (৭.২ মিমি)। এছাড়া, আর কী কী চমক থাকবে সেই বিষয়ে এখনই বেশি কিছু খোলসা করতে নারাজ সংস্থা।

উল্লেখ্য, একটি প্রতিবেদন Galaxy S25 Edge (Slim) কোথায় কোথায় লঞ্চ হবে, এমন কয়েকটি দেশের তালিকা প্রকাশ করেছে। তাতে ভারত সহ ৩৯টি দেশের নাম থাকলেও, মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডার কোনও উল্লেখ নেই। এটি Galaxy S25 সিরিজের বাকি মডেলগুলির থেকে কোথায় আলাদা হয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে