জয়েন করুন

বাজার কাঁপাতে 200 মেগাপিক্সেল ক্যামেরার আল্ট্রা-স্লিম স্মার্টফোন আনছে Samsung

avatar
Written By : Suman Patra
Updated Now: January 30, 2025 3:57 PM

কয়েকদিন আগেই, Samsung চলতি বছরের প্রথম গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে ফ্ল্যাগশিপ Galaxy S24 সিরিজ লঞ্চ করেছে। ওই ইভেন্টে S25 Edge নামে আরও একটি মডেলের ঝলক দেখিয়েছে তারা। তবে এই ডিভাইসটির স্পেসিফিকেশন অফিশিয়ালি প্রকাশ হয়নি। এটি দক্ষিণ কোরিয়ান সংস্থাটির অন্যতম স্লিম হতে চলেছে। এখন একটি সূত্র থেকে Samsung Galaxy S25 Edge-এর ক্যামেরা ডিটেলস ও স্ক্রিন প্রোটেকশন সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে।

পান্ডাফ্ল্যাশের এক্স (সাবেক টুইটার) পোস্ট থেকে জানা গিয়েছে যে, Galaxy S25 Edge মডেলে একটি ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। উল্লেখ্য, S25 Ultra-তেও ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা বর্তমান, যা মাল্টি-ডিরেকশনাল পিডিএএফ এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অফার করে। স্ট্যান্ডার্ড S25 ফোনে অবশ্য ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে।

Galaxy S25 Edge-এর সামনে Gorilla Glass Victus 2 প্রোটেকশন থাকতে পারে। বেস S25 ফোনেও এই স্ক্রিন সুরক্ষা রয়েছে, তবে আল্ট্রাতে আরও শক্তিশালী Gorilla Armor 2 শিল্ড দেওয়া হয়েছে। আপকামিং এজ মডেলটি ৬.৭ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে ও গ্যালাক্সি এক্সক্সুসিভ Snandrgon 8 Elite চিপসেট দ্বারা পরিচালিত হবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

Samsung Galaxy S25 Edge এপ্রিল মাসেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। কিন্তু কোম্পানি এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। অন্যদিকে, Apple এই বছর একটি স্লিম ফোন লঞ্চ করতে পারে যার নাম iPhone 17 Air। এটি মাত্র ৫.৫ মিলিমিটার পাতলা হতে পারে। এতে ৩,০০০-৪,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেখা যেতে পারে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি