জয়েন করুন

Samsung Galaxy S25 Edge নিয়ে অপেক্ষা শেষ, লঞ্চের তারিখ, দাম সহ ফাঁস প্রি-অর্ডারের সময়

avatar
Written By : Suman Patra
Updated Now: April 25, 2025 7:47 PM

স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S25 Edge নিয়ে রোজ নতুন নতুন তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই এর বিভিন্ন ফিচার ফাঁস হয়েছে। তবে কোম্পানির তরফে এর লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। যদিও আজ একটি কোরিয়ান সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে Samsung Galaxy S25 Edge ফোনটি আগামী ১৩ মে Galaxy Unpacked ইভেন্টে লঞ্চ হতে চলেছে। এমনকি এর দাম ও প্রি অর্ডারের সময় এই প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনটি ২৩ মে থেকে দক্ষিণ কোরিয়া এবং চীনে কেনা যাবে। এছাড়া, ৩০ মে থেকে এটি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে উপলব্ধ হবে।

Samsung Galaxy S25 Edge এর সম্ভাব্য দাম ও প্রি-বুকিং সুবিধা

প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ -এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে প্রায় ৮৯,২০০ টাকা এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হতে পারে প্রায় ৯৭,০০০ টাকা। ফোনটির প্রি-রেজিস্ট্রেশন ১৪ মে থেকে ২০ মে এবং প্রি-রিজার্ভেশন ২০ মে থেকে ২৩ মে পর্যন্ত চলবে। যারা ডিভাইসটি প্রি-বুক করবেন, তারা ডাবল স্টোরেজ আপগ্রেড সুবিধা বিনামূল্যে উপভোগ করতে পারবেন। স্মার্টফোনটি লাইট ব্লু, ব্ল্যাক ও সিলভার কালার অপশনে পাওয়া যাবে।

Samsung Galaxy S25 Edge এর ডিজাইন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ ডিভাইসে ফ্ল্যাট এজ ডিজাইন ও নতুন স্টাইলের রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এতে পাওয়া যাবে ৬.৬৫ ইঞ্চি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২৬০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিকটাস ২ ব্যবহার করা হবে।

পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, যার সঙ্গে থাকবে ১২ জিবি র‌্যাম। ফটোগ্রাফির জন্য এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ ফোনে ৪০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি মাত্র ৫.৮৪ মিমি পুরু হবে, যা একে বিশ্বের অন্যতম পাতলা ফ্ল্যাগশিপ স্মার্টফোন করে তুলবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি