জয়েন করুন

S25 সিরিজের পর ফোল্ডেবল ফোন লঞ্চের প্রস্তুতি শুরু করল Samsung, ফাঁস ক্যামেরা, চিপসেট ডিটেলস

avatar
Written By : Suman Patra
Updated Now: February 1, 2025 6:58 PM

গতমাসে Samsung Galaxy S25 সিরিজ ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই লাইনআপে Galaxy S25, Galaxy S25 Plus ও Galaxy S25 Ultra মডেল এসেছে। এখনও ফোনগুলির বিক্রি চালু না হলেও, সংস্থার নেক্সট জেনারেশন ফোল্ডেবল স্মার্টফোনের বিভিন্ন স্পেসিফিকেশন সামনে আসতে শুরু করেছে। স্যামসাং সাধারণত জুন বা জুলাইয়ে Galaxy Z সিরিজ লঞ্চ করে থাকে। ফলে Galaxy Z Fold 7 এবং Galaxy Z Filp 7 বাজারে আসতে আর মাস ছয়েকের অপেক্ষা।

Samsung Galaxy Z Fold 7 ও Galaxy Z Filp 7 কেমন হবে

এক টিপস্টারের এক্স (সাবেক টুইটার) পোস্ট থেকে জানা গিয়েছে, Galaxy Z Flip 7 দুই স্টোরেজ অপশনে আসবে — ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ। অন্যদিকে, Galaxy Z Fold 7 মডেলটিতেও ১২ জিবি র‍্যাম থাকতে চলেছে। স্টোরেজ ভ্যারিয়েন্ট মিলবে — ২৫৬ জিবি, ৫১২ জিবি, ও ১ টেরাবাইট।

প্রসঙ্গত, গত বছর লঞ্চ হওয়া Z Fold 6 ও Z Flip 6 মডেল দুটিও একই র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। Z Fold 7 ফোনে পাওয়ারফুল Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর থাকবে বলে দাবি করা হয়েছে, যা পূর্বসূরী মডেলে ব্যবহৃত Snapdragon 8 Gen 3 চিপসেটের তুলনায় বড় আপগ্রেড। তবে Z Flip 7 কোন চিপসেটের সঙ্গে আসবে তা জানা যায়নি।

উল্লেখ্য, কিছু রিপোর্টে বলা হয়েছিল দুটি ডিভাইসেই Exynos 2500 প্রসেসর থাকতে পারে। তবে নতুন সূত্রের দাবি, কিছু উৎপাদনগত সমস্যা এসে যাওয়ার কারণে চিপটি শুধুমাত্র Galaxy Z Flip 7-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হতে পারে। এছাড়া, দুই ফোনেই অভিন্ন ক্যামেরা সেটআপ থাকবে। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি