TRENDS ▸
Tech GupMobilesTop 5 Smartphones Under 8000 Samsung Lava Motorola Poco With 50 Megapixel Camera
Top 5 Smartphone Under 8000

৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ ৮ হাজার টাকার কমে সেরা ৫ স্মার্টফোন, Samsung ও Moto আছে লিস্টে

এই মুহূর্তে ৮০০০ টাকার কম দামে একাধিক স্মার্টফোন বাজারে উপলব্ধ। Poco, Samsung, Motorola ও Lava-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের ফোনগুলি এই রেঞ্জে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, বড় ডিসপ্লে ও 5G কানেক্টিভিটি অফার করে। এই প্রতিবেদনে আমরা‌ ৮০০০ টাকার মধ্যে…

avatar
Written By : Suman Patra
Updated Now: May 31, 2025 2:15 PM

এই মুহূর্তে ৮০০০ টাকার কম দামে একাধিক স্মার্টফোন বাজারে উপলব্ধ। Poco, Samsung, Motorola ও Lava-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের ফোনগুলি এই রেঞ্জে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, বড় ডিসপ্লে ও 5G কানেক্টিভিটি অফার করে। এই প্রতিবেদনে আমরা‌ ৮০০০ টাকার মধ্যে বিক্রি হওয়া সেরা পাঁচটি স্মার্টফোনের সন্ধান দেবো।

Lava Shark 5G

লাভা শার্ক ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭৫ ইঞ্চি HD+ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে Unisoc T765 অক্টা কোর ৫জি চিপসেট। ডিভাইসটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির মূল্য ৭৭৯৯ টাকা এবং এটি Flipkart থেকে কেনা যাবে।

Samsung Galaxy M05

স্যামসাংয়ের এই বাজেট ফোনে আছে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস PLS LCD ডিসপ্লে এবং হেলিও জি৮৫ প্রসেসর। এতে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। হ্যান্ডসেটটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। Amazon-এ মাত্র ৬২৪৯ টাকায় পাওয়া যাচ্ছে ডিভাইসটি।

Motorola G05

মোটোরোলার এই ফোনে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে মিডিয়াটেক হেলিও জি৮১ এক্সট্রিম চিপসেট আছে। ক্যামেরা সেটআপে আছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ডিভাইসে ৫২০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে। ফোনটির দাম রাখা হয়েছে ৭,২৯৯ টাকা।

Poco C71

পোকো সি৭১ স্মার্টফোনে রয়েছে ৬.৭১ ইঞ্চি এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে ও মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর। এতে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির মূল্য ৬৪৯৮ টাকা।

Poco C75 5G

Poco C75 5G ডিভাইসের সামনে ৬.৮৮ ইঞ্চি HD+ ডিসপ্লে উপস্থিত যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ প্রসেসর। ক্যামেরা বিভাগে ৫০ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এর ব্যাটারি ক্যাপাসিটি ৫১৬০ এমএএইচ, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে। Flipkart-এ ফোনটির দাম ৭৬৯৯ টাকা।