Vivo ও iQOO স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। শীঘ্রই এই দুই ব্র্যান্ডের একাধিক নতুন এবং পুরনো ফোনে আসতে চলেছে Android 17 আপডেট। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক মাসের মধ্যে Android 17 এর স্টেবল ভার্সন রিলিজ হবে। স্বাভাবিকভাবে বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড এখন এই আসন্ন অপারেটিং সিস্টেম ভিত্তিক সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ দ্রুত শেষ করতে চাইছে। Vivo-ও সেই দৌড়ে পিছিয়ে নেই। চলতি বছরের এপ্রিলে তারা Android 17 বিটা প্রোগ্রাম চালু করেছিল। আর এখন স্টেবল ভার্সন রোলআউটের প্রস্তুতি চলছে। মূলত OriginOS 7 কাস্টম স্কিনের মাধ্যমে ব্যবহারকারীরা নয়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্বাদ পাবে।
Android 17 ভিত্তিক আপডেটের অপেক্ষায় Vivo ও iQOO ব্যবহারকারীরা
একাধিক Vivo ও iQOO ফোন ব্যবহারকারী আসন্ন বড় সফটওয়্যার আপডেটের অপেক্ষায় আছেন। যদিও সমস্ত হ্যান্ডসেটে এই আপডেট আসবে না। সম্প্রতি এই দুই ব্র্যান্ডের ডিভাইসের একটি লিস্ট সামনে এসেছে, যেগুলিতে Android 17 আপডেট আসবে বলে আশা করা হচ্ছে। নীচে এই লিস্ট শেয়ার করা হল –
Android 17 পেতে পারে যেসব Vivo X সিরিজ ফোন
- Vivo X300
- Vivo X300 Pro
- Vivo X300 Ultra
- Vivo X300 FE
- Vivo X200
- Vivo X200 Pro
- Vivo X200 FE
- Vivo X200T
- Vivo X100
- Vivo X100 Pro
Vivo V সিরিজের এই মডেলগুলিও আপডেট পাবে
- Vivo V70
- Vivo V70 FE
- Vivo V70 Elite
- Vivo V60
- Vivo V60e
- Vivo V60 Lite
- Vivo V60 Lite 4G
- Vivo V50
- Vivo V50e
- Vivo V50 Lite
- Vivo V50 Lite 4G
- Vivo V40
- Vivo V40 Pro
Vivo T সিরিজেও আসবে নতুন আপডেট
- Vivo T5 Pro
- Vivo T5x
- Vivo T4
- Vivo T4 Lite
- Vivo T4 Pro
- Vivo T4 Ultra
- Vivo T4x
- Vivo T4R
iQOO ফ্ল্যাগশিপ সিরিজের যেসব ফোন আপডেট পাবে
- iQOO 15
- iQOO 15 Ultra
- iQOO 15R
- iQOO 13
- iQOO 12
- iQOO 12 Pro
iQOO Z সিরিজের এই মডেলগুলিও লিস্টে আছে
- iQOO Z11
- iQOO Z11x
- iQOO Z10
- iQOO Z10 Lite
- iQOO Z10x
- iQOO Z10R
Neo সিরিজের এই মডেলগুলি পাবে Android 17 আপডেট
- iQOO Neo 10
- iQOO Neo 10R
- iQOO Neo 9 Pro
তবে মনে রাখবেন Vivo এখনও আনুষ্ঠানিকভাবে কোন কোন ডিভাইস Android 17 আপডেট পাবে তার লিস্ট শেয়ার করেনি। প্রতিটি ফোনের আপডেট পলিসি খতিয়ে দেখে এই লিস্ট তৈরি করা হয়েছে। তাই বলা যায় যে লিস্টে থাকা ডিভাইসগুলির আপডেট পাওয়ার সম্ভাবনা খুবই বেশি।