জয়েন করুন

Vivo ও iQOO ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, আসছে Android 16 আপডেট

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 6, 2025 10:23 AM

Vivo স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য চলে আসছে Android 16 আপডেট। গিজমোচায়নার সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ১৬-এর স্টেবল ভার্সন জুন মাসের মধ্যেই প্রথমে Google Pixel ডিভাইসগুলির জন্য রোলআউট হতে পারে। আর তার ঠিক কিছু সপ্তাহ পর থেকেই Vivo ও iQOO ফোনগুলিতেও ধীরে ধীরে এই আপডেট পৌঁছাতে শুরু করবে।

যদিও এখনও Vivo-এর তরফ থেকে নিশ্চিত করা হয়নি যে কোন কোন স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৬ আপডেট আসবে। তবে সংস্থার আপডেট পলিসি আর বিভিন্ন সূত্র ধরে আমরা একটি লিস্ট তৈরি করেছি, আশা করা যায় এই লিস্টে থাকা সমস্ত ডিভাইস নতুন আপডেট পাবে।

কখন আসছে Android 16 অপারেটিং সিস্টেম

অনুমান করা হচ্ছে, জুনের মাঝামাঝি সময়ে গুগল পিক্সেল সিরিজের ফোনে অ্যান্ড্রয়েড ১৬ আপডেট চলে আসবে। আর জুলাই থেকে Vivo ও iQOO ডিভাইসগুলিতে পৌঁছাতে শুরু করবে নতুন আপডেট। যদিও নির্দিষ্ট তারিখ জানা যায়নি।

কোন কোন Vivo ফোন পেতে পারে Android 16 আপডেট

Vivo X সিরিজ

X200, X200 Pro, X200 Ultra, X100, X100 Pro, X100 Ultra, X100s, X100s Pro, X90, X90 Pro, X90 Pro+, X90s প্রভৃতি মডেলে অ্যান্ড্রয়েড ১৬ আপডেট আসতে পারে।

Vivo V সিরিজ

অ্যান্ড্রয়েড ১৬ রোলআউট হতে পারে V50, V50e, V50 Lite, V40, V40e, V40 Lite, V40 SE, V30, V30 Pro, V30e, V30 Lite ফোনের জন্য।

Vivo T সিরিজ

জনপ্রিয় টি সিরিজের T3, T3 Pro, T3x, T3 Lite, T4, T4x ফোনগুলি অ্যান্ড্রয়েড ১৬ আপডেট পেতে পারে।

Vivo Y সিরিজ

সস্তা Y300, Y200, Y200 Pro, Y200 GT, Y39, Y29, Y19 সহ একাধিক বাজেট ফোনের এই আপডেট পরের দিকে আসতে পারে।

উল্লেখ্য, Vivo সাধারণত তাদের ফ্ল্যাগশিপ বা প্রিমিয়াম স্মার্টফোনে দীর্ঘ সময় সফটওয়্যার সাপোর্ট দেয়। যেমন, X200 সিরিজে চারটি বড় OS আপডেট আসবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে Y-সিরিজের মতো বাজেট ফোনগুলিতে একটা বা দুটো ওএস আপডেট আসবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি