জয়েন করুন

এই জনপ্রিয় Vivo ও iQOO ফোনে আসবে না Android 16 আপডেট, দেখুন আপনার স্মার্টফোন আছে কি না

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 21, 2025 3:52 PM

গুগলের পিক্সেল ডিভাইসের জন্য ইতিমধ্যেই এসেছে অ্যান্ড্রয়েড ১৬ এর স্টেবল ভার্সন। এবার পালা অন্যান্য ব্র্যান্ডের, যার মধ্যে Vivo ও এর সাব ব্র্যান্ড iQOO অন্যতম। সাধারণত নতুন অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট আনার ক্ষেত্রে ভিভো সময় অপচয় করে না। এবারও তার ব্যতিক্রম হবে না। এখনও পর্যন্ত Vivo নির্দিষ্ট করে কিছু না বললেও, জানা গেছে আগামী মাস থেকেই Android 16 ভিত্তিক Funtouch OS 15-এর রোলআউট শুরু হয়ে যাবে।

তাই আপনি যদি Vivo বা iQOO-র কোনো ফোন ব্যবহার করে থাকেন, তাহলে শীঘ্রই নতুন আপডেট পেতে পারেন। তবে সমস্ত স্মার্টফোনে কিন্তু অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক এই আপডেট আসবে না। কোন কোন ফোনে ফানটাচওএস ১৬ আপডেট আসবে না চলুন দেখে নেওয়া যাক।

এই Vivo ও iQOO ফোনে অ্যান্ড্রয়েড ১৬ (Funtouch OS 16) আপডেট নাও আসতে পারে:

ভিভো এখনো অফিসিয়ালি কিছু জানায়নি, তবে বর্তমান আপডেট নীতির উপর ভিত্তি করেই এই একটি লিস্ট তৈরি করা হয়েছে। এই লিস্টে থাকা ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড ১৬ আপডেট পাবে না বলেই আমাদের অনুমান।

Vivo ফোন

X সিরিজ:

X80

X80 Pro

X80 Lite এবং তার আগের X মডেলগুলো

V সিরিজ:

V30 Lite 5G

V29, V29e, V29 Pro, V29 Lite এবং পুরা নো V সিরিজ

T সিরিজ:

T2, T2 Pro, T2x এবং পুরানো T সিরিজ

Y সিরিজ:

Y200, Y100 5G, Y100i, Y100t ও অন্যান্য পুরানো Y সিরিজের মডেল

iQOO স্মার্টফোন

ফ্ল্যাগশিপ:

iQOO 10, iQOO 10 Pro ও পুরানো ফ্ল্যাগশিপ ফোন

Z সিরিজ:

Z8, Z8x, Z7, Z7 Pro, Z7x, Z7s, Z7i ও পুরানো Z মডেল

Neo সিরিজ:

Neo 8, Neo 8 Pro এবং আগের Neo ফোন

এই তালিকায় আপনার ফোনটি না থাকলে আশা করা যায় আপনি অ্যান্ড্রয়েড ১৬ এর আপডেট পাবেন। আর থাকলেও হতাশ হবেন না, কারণ এটি চূড়ান্ত তালিকা নয়।

ভিভোর সফটওয়্যার আপডেট পলিসি

ভিভোর আপডেট পলিসি খুব ভালো না, আবা খুব খারাপ না। একদম প্রিমিয়াম ফোন যেমন Vivo X200 চার বছর পর্যন্ত আপডেট পায়। আবার পুরানো ফ্ল্যাগশিপগুলিতে আসবে তিন বছর পর্যন্ত আপডেট। iQOO 12 বা iQOO 13-এর মত হাই-এন্ড মডেলও এত বছর ধরে আপডেট আসে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে