জয়েন করুন

নতুন ফোন আসার আগে ৭০০০ টাকা দাম কমলো Vivo T3 Ultra 5G এর, এখান থেকে অর্ডার করুন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 4, 2025 8:25 AM

যারা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, বিশেষ করে মিড রেঞ্জে ভালো 5G ফোন খোঁজ করছেন, তারা Vivo T3 Ultra 5G বেছে নিতে পারেন। কারণ, এই ডিভাইসটি এখন ৭,০০০ টাকা কম দামে পাওয়া যাচ্ছে। ভিভো এর উপর আকর্ষণীয় অফারের ঘোষণা করেছে। আর এই ছাড় ঠিক এমন সময়ে দেওয়া যাচ্ছে যখন এই সিরিজের নতুন মডেল Vivo T4 Ultra ভারতে পা রাখতে চলেছে।

Vivo T3 Ultra 5G এর দাম ও অফার

ভিভো টি৩ আল্ট্রা ৫জি ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৩১,৯৯৯ টাকা, তবে বর্তমানে Vivo.com-এ এটি ৪,০০০ টাকা ছাড়ে ২৭,৯৯৯ টাকায় (ফ্রস্ট গ্রিন ভ্যারিয়েন্ট) বিক্রি হচ্ছে। এর পাশাপাশি HDFC এবং ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে আরও ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া আপনি চাইলে পুরানো ফোন এক্সচেঞ্জ করেও অতিরিক্ত ছাড় আদায় করে নিতে পারেন।

Vivo T3 Ultra 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো টি৩ আল্ট্রা ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪৫০০ নিট ব্রাইটনেস অফার করে। এতে HDR10+ সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলে।

ভিভো টি৩ আল্ট্রা ৫জি ডিভাইসটি IP68 রেটিং প্রাপ্ত, ফলে ধুলো ও জলের হাত থেকে সুরক্ষা দেবে। ফটোগ্রাফির জন্য এর পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ – ৫০ মেগাপিক্সেল Sony IMX921 সেন্সর (OIS সহ) এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি