জয়েন করুন

Vivo T4 Lite 5G Sale: ভিভোর সবচেয়ে সস্তা ৫জি ফোনের সেল শুরু, রয়েছে ৬০০০mAh ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 2, 2025 6:45 PM

আজ প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে Vivo T4 Lite 5G। ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনা যাবে। এটি ভিভোর সবচেয়ে সস্তা ৫জি ফোন‌। কিছুদিন আগেই ডিভাইসটি ভারতে লঞ্চ হয়েছে। প্রথম সেলে Vivo T4 Lite 5G ক্রেতারা আকর্ষণীয় অফারের লাভ ওঠাতে পারবেন। এই স্মার্টফোনে আছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo T4 Lite 5G এর দাম ও অফার

ভারতে ভিভো টি৪ লাইট ৫জি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১০,৯৯৯ টাকা ও ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১২,৯৯৯ টাকা। ফোনটি প্রিজম ব্লু আর টাইটেনিয়াম গোল্ড কালার অপশনে পাওয়া যাবে।

প্রথম সেলে অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ভিভো টি৪ লাইট ৫জি কিনলে ৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আর এইডিএফসি ও এসবিআই কার্ডে ৫% ক্যাশব্যাক রয়েছে। এছাড়া ক্রেতারা নো-কস্ট ইএমআই-এর সুবিধা পাবেন।

Vivo T4 Lite 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

ভিভো টি৪ লাইট ৫জি ফোনের অন্যতম আকর্ষণ ৬০০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির দাবি একবার চার্জ দিলে ডিভাইসটি ঘণ্টার পর ঘণ্টা চালানো যাবে। সাথে রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এর সামনে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, আর গ্রাফিক্সের জন্য মিলবে মালি জি৫৭ এমসি২ জিপিইউ‌। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য Vivo T4 Lite 5G স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর,্ ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি