TRENDS ▸
Tech GupMobilesVivo T4 Lite 5g Price In India Will Be Under Rupees 10000 Cheapest Smartphone With 6000mah Battery
Vivo T4 Lite 5G Price in India

ভিভোর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন হবে Vivo T4 Lite 5G, দশ হাজার টাকার কমে পাবেন 6000mAh ব্যাটারি

ভারতীয় স্মার্টফোন বাজারে নতুন স্মার্টফোন আনছে ভিভো। সংস্থাটি নিশ্চিত করেছে যে, আগামী ২৪ জুন এদেশে আসছে Vivo T4 Lite 5G। গুঞ্জন রয়েছে যে, এটি হতে পারে ভিভোর এখন পর্যন্ত সবচেয়ে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন এবং এর দাম রাখা হতে পারে ১০,০০০…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 21, 2025 3:20 PM

ভারতীয় স্মার্টফোন বাজারে নতুন স্মার্টফোন আনছে ভিভো। সংস্থাটি নিশ্চিত করেছে যে, আগামী ২৪ জুন এদেশে আসছে Vivo T4 Lite 5G। গুঞ্জন রয়েছে যে, এটি হতে পারে ভিভোর এখন পর্যন্ত সবচেয়ে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন এবং এর দাম রাখা হতে পারে ১০,০০০ টাকার কম। ফোনটি Flipkart, Vivo-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন অফলাইন রিটেইল স্টোর থেকে পাওয়া যাবে।

Vivo T4 Lite 5G শক্তিশালী ব্যাটারি সহ আসবে

ভিভো টি৪ লাইট ৫জি ফোনে দেওয়া হবে ৬০০০ এমএএইচ ব্যাটারি। ১০ হাজার টাকার রেঞ্জে এমন ব্যাটারি সত্যিই বিরল। এছাড়া এতে থাকবে ১০০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সহ বড় ডিসপ্লে। ফলে রোদে বা খোলামেলা আলোতে এর স্ক্রিন দেখতে অসুবিধা হবে না।

পাওয়ারফুল প্রসেসর ও বেশি র‌্যাম সহ লঞ্চ হবে Vivo T4 Lite 5G

ভিভো টি৪ লাইট ৫জি স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। থাকবে ডুয়েল সিম ৫জি কানেক্টিভিটি এবং ২ টিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট। এটি ৮ জিবি ফিজিক্যাল র‍্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ আসতে পারে।

Vivo T4 Lite 5G এর ক্যামেরা হবে দুর্দান্ত

ভিভো টি৪ লাইট ৫জি স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকতে পারে। যদিও এখনো অফিসিয়ালি কিছু বলা হয়নি। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যেতে পারে।