জয়েন করুন

১০ হাজার টাকার কমে হবে ধামাকা, ৬০০০mAh ব্যাটারির সবচেয়ে সস্তা ফোন হবে Vivo T4 Lite 5G

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 18, 2025 9:08 AM

Vivo তাদের নতুন বাজেট ফোন T4 Lite 5G খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। হ্যান্ডসেটটির দাম ১০ হাজার টাকারও কম রাখা হতে পারে বলে জানা গেছে। তবে শুধু দাম নয়, চমকপ্রদ ফিচারের সাথেও নজর কাড়তে চাইছে ডিভাইসটি। বড় ব্যাটারি, ৫জি চিপসেট, স্মুথ ডিসপ্লে সহ বাজারের অন্যান্য স্মার্টফোনকে যে Vivo T4 Lite 5G কড়া চ্যালেঞ্জর মুখে দাঁড় করাবে তাতে কোনো সন্দেহ নেই। আসুন এর লঞ্চের সময় ও সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Vivo T4 Lite 5G কবে নাগাদ লঞ্চ হবে

ভিভো টি৪ লাইট ৫জি ফোনটি জুন মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। অনলাইনে ফ্লিপকার্ট ও Vivo-র নিজস্ব ওয়েবসাইট এবং অফলাইনে বিভিন্ন রিটেল স্টোর থেকে মিলবে এই ডিভাইস। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা স্পেশাল ডিসকাউন্ট এবং ইএমআই অপশনের সুবিধা নিতে পারবেন।

Vivo T4 Lite 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ভিভো টি৪ লাইট ৫জি স্মার্টফোনে থাকবে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি কালো ও সবুজ কালার অপশনে পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে‌ মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, যা ৬ এনএম প্রসেসে তৈরি। আনটুটু বেঞ্চমার্কে ডিভাইসটি ৪ লক্ষের বেশি স্কোর করেছে।

ভিভো টি৪ লাইট ৫জি হ্যান্ডসেটটি ৪ জিবি ও ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ভিভোর দাবি অনুযায়ী, ফুল চার্জে এই ব্যাটারি প্রায় ১৫.৭ ঘণ্টা ইউটিউব দেখতে ও ৪৬ ঘণ্টারও বেশি সময় কল করতে দেবে। আর এই ব্যাটারি ৩৩ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Vivo T4 Lite 5G ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে, যাতে AI Clear Face ফিচারের মাধ্যমে ফটো আরও স্পষ্ট হবে। সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি