TRENDS ▸
Tech GupMobilesVivo T4 Pro 5g India Launch Date 26 August Confirmed Flipkart Availablity Camera Specifications
Vivo T4 Pro 5G

Vivo T4 Pro 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা

ভিভো আগামী সপ্তাহে ভারতে তাদের নতুন স্মার্টফোন Vivo T4 Pro 5G লঞ্চ করতে চলেছে। আগামী ২৬ আগস্ট, দুপুর ১২টায় ডিভাইসটি এদেশে পা রাখবে। ভারতে ফোনটির দাম ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে রাখা হবে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই ই-কমার্স Flipkart-এ…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 21, 2025 7:43 AM

ভিভো আগামী সপ্তাহে ভারতে তাদের নতুন স্মার্টফোন Vivo T4 Pro 5G লঞ্চ করতে চলেছে। আগামী ২৬ আগস্ট, দুপুর ১২টায় ডিভাইসটি এদেশে পা রাখবে। ভারতে ফোনটির দাম ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে রাখা হবে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই ই-কমার্স Flipkart-এ এরজন্য একটি মাইক্রো সাইট তৈরি করা হয়েছে। এখানে লঞ্চের তারিখের পাশাপাশি জানানো হয়েছে যে, Vivo T4 Pro 5G হ্যান্ডসেটে ৩এক্স পেরিস্কোপ জুম ক্যামেরা থাকবে। এছাড়া বিভিন্ন রিপোর্ট মারফত এর অন্যান্য ফিচারও সামনে এসেছে।

ভিভো আসন্ন এই ফোনের জন্য #GetSetTurbo এবং #TurboLife ট্যাগলাইন ব্যবহার করেছে। যেখান থেকে স্পষ্ট যে, এটি সেইসব ক্রেতাদের জন্য আনা হচ্ছে যারা স্পিড, স্টাইল আর পারফরম্যান্স, সব কিছু একসঙ্গে চান।

Vivo T4 Pro 5G এর অন্যান্য ফিচার

এর আগে জানা গিয়েছিল যে, Vivo T4 Pro 5G ফোনে ৭.৫৩ মিমি আল্ট্রা-স্লিম কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে। এটি দেখতে প্রিমিয়াম হবে। আর ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 টেলিফটো লেন্স।

প্রসেসর ও ব্যাটারি

পারফরম্যান্সের জন্য ভিভো টি৪ প্রো ৫জি ডিভাইসে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর ব্যবহার করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৬৫০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ডিসপ্লে ও ক্যামেরা

Vivo T4 Pro 5G স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ক্যামেরা বিভাগে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সাপোর্ট সহ), ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপিক ৩x জুম লেন্স।