জয়েন করুন

Vivo T4 Pro 5G আজ প্রথম সেলে ৩০০০ টাকা সস্তায় কেনার সুযোগ, রয়েছে ৫০ এমপি পেরিস্কোপ ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 29, 2025 11:01 PM

কয়েকদিন আগে ভারতে লঞ্চ হওয়া Vivo T4 Pro 5G আজ প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, Flipkart ও অন্যান্য রিটেল স্টোর থেকে ডিভাইসটি কেনা যাচ্ছে। আর লঞ্চ অফার হিসেবে ক্রেতারা প্রথম সেলে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। ফিচারের কথা বললে, Vivo T4 Pro 5G স্মার্টফোনে আছে ফুল এইচডি প্লাস কোয়াড কার্ভড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা ও ৬৫০০ এমএএইচ ব্যাটারি।

Vivo T4 Pro 5G এর দাম ও ‌অফার

Vivo T4 Pro 5G তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৯,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৩১,৯৯৯ টাকা। ফোনটি ব্লেজ গোল্ড এবং নিট্রো ব্লু কালার অপশনে এসেছে।

ভিভো টি৪ প্রো ৫জি এর প্রথম সেলে ক্রেতারা ৩,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার, ৩,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস এবং ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই এর সুবিধা নিতে পারবেন।

Vivo T4 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Vivo T4 Pro 5G স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬৫০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি ফুল-এইচডি প্লাস কোয়াড কার্ভড অ্যামোলেড প্যানেল। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৫,০০০ নিটস। ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

আর এর পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর, ৩x জুম সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা।

পারফরম্যান্সের জন্য Vivo T4 Pro 5G মডেলে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। এতে চারটি ওএস আপগ্রেড ও ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট আসবে। এই ফোনে Google Gemini অ্যাপ প্রি-ইনস্টল রয়েছে। এতে এআই ক্যাপশন, এআই স্মার্ট কল অ্যাসিস্ট্যান্ট, এআই স্প্যাম কল প্রোটেকশন, এআই প্রফেশনাল পোর্ট্রেট, এআই ইরেজ ৩.০, এআই ম্যাজিক মুভ ও‌ এআই ফটো এনহ্যান্সার ফিচার সাপোর্ট করবে।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা