জয়েন করুন

100x ডিজিটাল জুম ক্যামেরা সহ লঞ্চ হল Vivo T4 Ultra, চমৎকার ফিচার সহ রয়েছে সেরা ডিসপ্লে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 11, 2025 4:59 PM

Vivo T4 Ultra ঘোষণা মতো আজ ভারতে লঞ্চ হল। এর দাম শুরু হয়েছে ৩৭,৯৯৯ টাকা থেকে। মিড রেঞ্জে আসা এই ডিভাইসে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসর, ৫০০০ নিটস ব্রাইটনেসের অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫৫০০ এমএএইচ ব্যাটারি। Vivo T4 Ultra দুটি কালার অপশনে এসেছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo T4 Ultra এর ভারতে দাম ও উপলব্ধতা

ভিভো টি৪ আল্ট্রা তিনটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৭,৯৯৯ টাকা। আর এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কিনতে খরচ হবে ৩৯,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৪১,৯৯৯ টাকা।

ভিভো টি৪ আল্ট্রা ফোনটি মিটিওর গ্রে ও ফোনিক্স গোল্ড কালারে পাওয়া যাবে। এর সেল শুরু হবে ১৮ জুন থেকে। ডিভাইসটি Flipkart, Vivo ই-স্টোর ও কিছু নির্দিষ্ট অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।

Vivo T4 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো টি৪ আল্ট্রা স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৬৭-ইঞ্চি ১.৫কে কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে, যার সর্বোচ্চ ব্রাইটনেস পৌঁছায় ৫০০০ নিটস পর্যন্ত। আর এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লে HDR10+ সাপোর্ট করে এবং চোখের জন্য SGS ব্লু-লাইট সার্টিফিকেশনও রয়েছে। পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচওএস ১৫ কাস্টম স্কিনে চলে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T4 Ultra ডিভাইসে দেওয়া হয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য পিছনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল Sony IMX921, সাথে OIS সাপোর্ট। এর সঙ্গে আছে ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স, যার ১০০এক্স পর্যন্ত ডিজিটাল জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

সিকিউরিটির জন্য এই হ্যান্ডসেটে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আইপি৬৪ রেটিং সহ এসেছে, অর্থাৎ এটি ধুলো ও জল থেকে সুরক্ষা প্রদান করবে। ভিভোর এই ফোনে একগুচ্ছ AI ফিচার উপস্থিত, যার মধ্যে রয়েছে এআই ইরেজার, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, কল ট্রান্সেলেশন ইত্যাদি। গুগলের সার্কেল টু সার্চ ফিচারও ইনবিল্ট আছে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি