TRENDS ▸
Tech GupMobilesVivo T4r 5g Launched Price In India Sale Date Specifications Details
Vivo T4R 5G Launched

Vivo T4R 5G ভারতে কম দামে ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে আকর্ষণীয় ডিসপ্লে

Vivo T4R 5G আজ শুক্রবার ভারতে লঞ্চ হল। এর দাম শুরু হয়েছে ১৯,৪৯৯ টাকা থেকে। এই ফোনের মূল আকর্ষণ ১২০ হার্টজ রিফ্রেশ রেটের কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। কোম্পানির দাবি এটি সবচেয়ে পাতলা কোয়াড-কার্ভড ডিসপ্লের স্মার্টফোন, যেটি ৭.৩৯ মিমি পুরু। এছাড়া Vivo…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 31, 2025 1:55 PM

Vivo T4R 5G আজ শুক্রবার ভারতে লঞ্চ হল। এর দাম শুরু হয়েছে ১৯,৪৯৯ টাকা থেকে। এই ফোনের মূল আকর্ষণ ১২০ হার্টজ রিফ্রেশ রেটের কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। কোম্পানির দাবি এটি সবচেয়ে পাতলা কোয়াড-কার্ভড ডিসপ্লের স্মার্টফোন, যেটি ৭.৩৯ মিমি পুরু। এছাড়া Vivo T4R 5G ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা ও ৫৭০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo T4R 5G এর ভারতে দাম, সেলের তারিখ

Vivo T4R 5G এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯,৪৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২১,৪৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ২৩,৪৯৯ টাকা।

আগামী ৫ অগাস্ট থেকে Vivo ই-স্টোর, Flipkart এবং নির্দিষ্ট কিছু অফলাইন রিটেল স্টোর থেকে ভিভো টি৪আর এর বিক্রি শুরু হবে। ফোনটি পাওয়া যাবে দুটি কালার অপশনে – ব্লু ও গোল্ড।

Vivo T4R 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচওএস ১৫ কাস্টম স্কিনে চালিত Vivo T4R 5G স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট। এটি LPDDR4X র‌্যাম ও UFS 2.2 স্টোরেজের সাথে পাওয়া যাবে। ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক ব্রাইটনেস লেভেল ১৮০০ নিট। এই ডিসপ্লে এইচডিআর১০ প্লাস সাপোর্ট ও SGS ব্লু লাইট রিডাকশন সার্টিফিকেশন সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য এই ভিভো স্মার্টফোনের পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স। সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। উভয় ক্যামেরা ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Vivo T4R 5G ফোনটি IP68 ও IP69 সার্টিফায়েড, অর্থাৎ জল ও ধুলো থেকে নিরাপত্তা দেবে।