জয়েন করুন

ছবি দেখলেই কেনার ইচ্ছা জাগবে! লঞ্চের আগেই ফাঁস Vivo V50-এর ডিজাইন, ফিচার্স

avatar
Written By : Suman Patra
Updated Now: January 30, 2025 10:54 AM

সবকিছু ঠিকঠাক চললে Vivo V40 ফেব্রুয়ারিতে ভারতে আসতে পারে। জল্পনা শোনা যাচ্ছে যে, চীনে লঞ্চ হওয়া Vivo S20-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে এটি। অফিসিয়াল লঞ্চের আগেই ভিভোর এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনের ডিজাইন, মেজর ফিচার্স সহ নানা ডিটেলস প্রকাশ্যে এসেছে। চলুন দেখে নিই, এই ফোনে কী কী চমক থাকবে।

Vivo V50: ডিজাইন ও ফিচার্স

টিপস্টার যোগেশ ব্রার তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে নতুন ফোনটির ফার্স্ট লুক প্রকাশ করেছে। তাঁর দাবি, Vivo V50 ফ্ল্যাগশিপ X200 Pro-এর মতো কোয়াড-কার্ভড ডিসপ্লের সঙ্গে আসবে। টিপস্টারের আরও দাবি, এটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ “সেগমেন্টের সবচেয়ে পাতলা ফোন” হতে পারে। কিন্তু ঠিক কেমন প্রাইস সেগমেন্টে আসবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

পোস্টে প্রকাশিত ছবিতে V50 মডেলটিকে রোজ রেড কালার স্কিমে দেখা গিয়েছ ডিজাইনটি  S20-এর চাইনিজ ভার্সনের অনুরূপ। ব্যাক প্যানেলের উপরের বাম কোণে পিল-আকৃতির ক্যামেরা মডিউলের মধ্যে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি রিং-এর মতো এলইডি ফ্ল্যাশ ইউনিট রয়েছে। ভলিউম রকার এবং পাওয়ার বাটন হ্যান্ডসেটের ডান প্রান্তে অবস্থিত।

অন্যান্য স্পেসিফিকেশন বা ফিচার্সের কথা বললে, Vivo V50 স্মার্টফোনে Snapdragon 7 Gen 3 চিপ এবং সেলফি-ভিডিয়ো কলের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। বৈশিষ্ট্যগুলি Vivo S20-এর সঙ্গে মিলে যায়। তবে ৬,০০০ এমএএইচ ব্যাটারির পরিবর্তে, চাইনিজ S20 মডেলটি ৮০ দ্রুত চার্জিং সাপোর্ট সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করে।।

আরও পড়ুন

iPhone 17 ও iPhone Air সহ‌ পুরানো মডেলের দাম বাড়ালো Apple iPhone Duo: Apple এর প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম সহ ফিচার দেখে নিন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ হল, দাম শুরু ১৬৪,৯০০ টাকা থেকে Xiaomi 18 Fold লঞ্চ হল, 200MP Leica ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার, দাম কত Huawei Pura X View প্রিমিয়ার রেঞ্জে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল