জয়েন করুন

ভ্যালেন্টাইন্স ডে’র পরেই দেশে আসছে Vivo V50 স্মার্টফোন, 50MP সেলফি ক্যামেরা সহ ভরপুর চমক

avatar
Written By : Suman Patra
Updated Now: January 29, 2025 1:44 PM

Vivo V50 খুব তাড়াতাড়ি দেশের বাজারে আসতে চলেছে। চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডটি এখনও লঞ্চের দিনক্ষণ প্রকাশ না করলেও, লেটেস্ট V সিরিজের মডেলটি আগামী মাসেই ভারতে আসবে বলে দাবি করা হয়েছে। Vivo V50 শক্তিশালী Snapdragon 7 Gen 3 প্রসেসরে চলবে। এতে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে বলে জানা গিয়েছে। এটি খুব সম্ভবত Vivo S20 এর রিব্র্যান্ডেড ভার্সন হবে।

Vivo V50 ভারতে কবে লঞ্চ হবে

টিপস্টার যোগেশ ব্রার স্মার্টপিক্সের সঙ্গে যৌথ উদ্যোগে দাবি করেছে, Vivo V50 ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ভারতে অফিসিয়ালি লঞ্চ হবে। ১৮ ফেব্রুয়ারি দিনটিকে লঞ্চের অস্থায়ী তারিখ হিসাবে ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে, Vivo V50 Pro মডেলটি বাজারে আসতে মার্চ বা এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

Vivo V50 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ভিভো ভি৫০ স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর সহযোগে আসবে। এটি তিনটি র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে — ৮ জিবি+১২৮ জিবি, ৮ জিবি+২৫৬ জিবি, এবং ১২ জিবি+৫১২ জিবি। ফোনটিতে ব্লু, গ্রে, রোজ, ও রেড কালার অপশন পাওয়া যাবে। টিপস্টার আরও বলেছেন, ফেব্রুয়ারিতে ভিভো ভি৫০ প্রো লঞ্চ হবে না।

চীন-এক্সক্লুসিভ ভিভো এস২০-এর রিব্র্যান্ডেড সংস্করণ হলে দুই ফোনে একইরকম স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা যায়। জানিয়ে রাখি, ভিভো এস২০ মডেলে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে (১২৬০x২৮০০ পিক্সেল) রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারি বর্তমান।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি