জয়েন করুন

লোভনীয় অফারে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ওয়াটারপ্রুফ ফোন, Vivo V50e 5G কেনার সেরা সময়

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 4, 2025 9:24 AM

সেলফি তুলতে ভালোবাসেন? কিংবা জলে ডুব দিয়ে ফটো তোলার প্ল্যান আছে? তাহলে আপনার প্রয়োজন সেলফি সেন্ট্রিক ওয়াটারপ্রুফ স্মার্টফোন। আর এক্ষেত্রে আমরা বলবো Vivo-র একটা ফোনের কথা, যেটাতে দারুণ ক্যামেরা ও স্টাইলিশ ডিজাইন রয়েছে এবং দাম ৩০ হাজার টাকারও কম। এই স্মার্টফোনের নাম Vivo V50e 5G। ডিভাইসটির সবচেয়ে বড় আকর্ষণ হল, এর সামনের দিকে রয়েছে ৫০ মেগাপিক্সেল আই-অটোফোকাস গ্রুপ সেলফি ক্যামেরা। আর পিছনের দিকে রয়েছে Sony-এর মাল্টিফোকাল প্রো পোর্ট্রেট ক্যামেরা, যার সঙ্গে আছে ‘ওয়েডিং স্টুডিও’ ফিল্ম মোড।

Vivo V50e 5G ফোনের উপর ২ হাজার টাকার অফার

অ্যামাজনে ভিভো ভি৫০ই ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ৩০,৯৯৯ টাকায়। আবার নির্বাচিত ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে মিলছে ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

এছাড়া, ভিভো ভি৫০ই ৫জি কেনার সময় পুরানো ফোন এক্সচেঞ্জ করলে পাওয়া যাচ্ছে ২৭,৫৪৯ পর্যন্ত ছাড়। যদিও এই এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণ নির্ভর করবে ডিভাইসটির বর্তমান অবস্থা ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Vivo V50e 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Vivo V50e 5G স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি কোয়াড-কর্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ আর পিক ব্রাইটনেস ১৮০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা (OIS সাপোর্ট সহ) এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। এটি IP68/IP69 রেটিং প্রাপ্ত, অর্থাৎ জল আর ধুলো থেকে সুরক্ষা দেবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি