জয়েন করুন

আগামী মাসেই বাজারে এন্ট্রি Vivo V60 এর, 90W ফাস্ট চার্জিং সহ পেল আন্তর্জাতিক সার্টিফিকেশন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 9, 2025 7:52 AM

চলতি বছরের শুরুতে ভিভো লঞ্চ করেছিল V50 এবং V50e স্মার্টফোন। সেসময় অনেক ফ্যানেরাই V50 Pro মডেলের প্রত্যাশা করেছিল। কিন্তু যত দিন গড়িয়েছে, ততই সেই সম্ভাবনা ম্লান হয়েছে। আর সম্প্রতি একটি রিপোর্ট থেকে প্রায় নিশ্চিত হওয়া গেছে যে, V50 Pro নামে কোনো ফোন লঞ্চ হবে না। তার পরিবর্তে সরাসরি বাজারে আসবে Vivo V60। কারণ, ভিভোর এই নতুন ডিভাইসটি আজ মালয়েশিয়ার SIRIM এবং আন্তর্জাতিক TUV সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। অর্থাৎ এটি লঞ্চ হতে খুব বেশি দেরি নেই।

Vivo V60 পেল SIRIM ও TUV থেকে ছাড়পত্র

ভিভো ভি৬০ সম্পর্কে এখনও সংস্থার তরফে কিছু জানানো হয়নি। তবে যেসব তথ্য সামনে এসেছে, তাতে ফ্যানেরা যথেষ্ট উৎসাহী। আপকামিং ভি সিরিজের ফোনটির মডেল নম্বর V2511, যা গত মাসে ইউরোপের EEC অথরিটির ছাড়পত্র পেয়েছিল। এবার সেই একই মডেল নম্বর উপস্থিত হল SIRIM ও TUV সার্টিফিকেশন সাইটে। এরমধ্যে SIRIM ডেটাবেস থেকে নিশ্চিত হওয়া গেছে যে, V2511 মডেল নম্বরের মার্কেটিং নাম হল ভিভো ভি৬০। TUV থেকে জানা গেছে, এতে ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

এদিকে, ভিভো ভি৫০ মডেলটি ছিল চীনে ডিসেম্বর ২০২৪-এ লঞ্চ হওয়া ভিভো এস২০-এর সামান্য পরিবর্তিত ভার্সন। সেই মতো ভিভো ভি৬০ ফোনটিও এস৩০ এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে বলে অনুমান করা যায়। এস৩০ ডিভাইসটি ইতিমধ্যেই মে মাসে চীনে লঞ্চ হয়েছে। এতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ওএলইডি ১.৫কে ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট।

আবার ভিভো এস৩০ সর্বোচ্চ ১৬ জিবি LPDDR4x র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এর সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা এবং পিছনে ৫০ মেগাপিক্সেল OIS সহ প্রাইমারি ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সর।

জানিয়ে রাখি, ভিভো সাধারণত তাদের লাইনআপের মধ্যে ছয় মাসের ব্যবধান রাখে। ফেব্রুয়ারিতে Vivo V50 লঞ্চ হয়েছিল, সেই মতো আগস্টে আসতে পারে Vivo V60। আশা করা যায়, ভিভো এই মাসের শেষের দিকে এর টিজার প্রকাশ্যে আনবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি