TRENDS ▸
Tech GupMobilesVivo V60 Image Design Colour Options Leaked Ahead Of Launch
Vivo V60 Image

Vivo V60 ফোনের ছবি ফাঁস, Zeiss ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল সেলফি সহ আছে ৬০০০mAh ব্যাটারি

Vivo V60 শীঘ্রই ভারতীয় বাজারে আসতে চলেছে। জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব সম্প্রতি দাবি করেছেন যে, আগামী ১৯ আগস্ট ভারতে লঞ্চ হতে পারে এই ফোনটি। আজ আবার একটি নতুন রিপোর্টে দাবি স্মার্টফোনটির ডিজাইন ও কালার অপশন সম্পর্কে জানা গেছে। এই ডিভাইসটি…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 17, 2025 8:23 PM

Vivo V60 শীঘ্রই ভারতীয় বাজারে আসতে চলেছে। জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব সম্প্রতি দাবি করেছেন যে, আগামী ১৯ আগস্ট ভারতে লঞ্চ হতে পারে এই ফোনটি। আজ আবার একটি নতুন রিপোর্টে দাবি স্মার্টফোনটির ডিজাইন ও কালার অপশন সম্পর্কে জানা গেছে। এই ডিভাইসটি Vivo S30 এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে জানা গেছে। আর এতে Zeiss-এর ব্র্যান্ডিং সহ ক্যামেরা সেটআপ থাকবে।

Vivo V60 এর ছবি ও কালার অপশন ফাঁস

টিপস্টার যোগেশ ব্রার আজ এক্স (আগে টুইটার) প্ল্যাটফর্মে ভিভো‌ ভি৭০ ডিভাইসের দুটি কালার ভ্যারিয়েন্টের ছবি শেয়ার করেছেন। যার মধ্যে একটি হলুদাভ সোনালি শেড, যার নাম রাখা হয়েছে অসপিসিয়াস গোল্ড, আর অন্যটি হালকা নীল, যার নাম মুনলাইট ব্লু। ব্রার আরও দাবি করেছেন, ফোনটি মিস্ট গ্রে কালার অপশনে পাওয়া যাবে।

ডিজাইনের কথা বললে, ভিভো ভি৬০ এর পিছনে দেখা যাবে বড় পিল-আকৃতির ক্যামেরা মডিউল, যার মধ্যে থাকবে দুটি সেন্সর। তৃতীয় ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ আছে মডিউলের বাইরের দিকে। পিছনে Zeiss-এর ব্র্যান্ডিংও দেখা গেছে, যা থেকে স্পষ্ট Vivo-এর V-সিরিজে Zeiss-এর ইমেজ প্রসেসিং টিউনিং থাকবে।

আগেই বলেছি, Vivo V60 ডিভাইসটি Vivo S30-এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। সেক্ষেত্রে এই স্মার্টফোনে পাওয়া যেতে পারে ৬.৬৭ ইঞ্চি OLED ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর ব্যবহার করা হবে।

ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল OIS-যুক্ত প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল ৩x পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মিলতে পারে অটোফোকাস-সমর্থিত ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে দেওয়া হতে পারে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা থাকবে না।