জয়েন করুন

অফারের ফুলঝুড়ি, ২০০MP ক্যামেরার Vivo V70 FE কেনার দারুন সুযোগ

avatar
Written By : Ankita Mondal
Updated Now: April 12, 2026 3:10 PM

DSLR এর মতো ছবি তুলতে পারে এমন ফোন খোঁজ করলে সুখবর। ভারতে শুরু হল Vivo V70 FE স্মার্টফোনের সেল। গত সপ্তাহে ভারতের বাজারে এসেছে ডিভাইসটি। ক্রেতারা এর সাথে আকর্ষণীয় লঞ্চ অফারের লাভ ওঠাতে পারবেন। এই ফোনে আছে ২০০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৭০০০ এমএএইচ ব্যাটারি। পাশাপাশি এতে বড় ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে যে এই হ্যান্ডসেটে ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

দাম ও লঞ্চ অফার

ভারতে Vivo V70 FE এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৭,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেল পাবেন ৪০,৯৯৯ টাকায় এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৪৪,৯৯৯ টাকা। ফোনটি মনসুন ব্লু আর নর্দার্ন লাইটস পার্পল কালার অপশনে এসেছে। এটি Amazon, Flipkart ও Vivo India-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।

লঞ্চ অফারের কথা বললে, ভিভো ভি৭০ এফই কেনার সময় অ্যাক্সিস, কোটাক, এইচডিএফসি এবং এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৪,১০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। একই অফার পেটিএম ইউপিআই পেমেন্টের মাধ্যমেও মিলবে।

আর যদি একবারে পুরো টাকা না দিতে চান, তাহলে ১২ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই এর অপশন রয়েছে। এর সাথে ভি শিল্ড স্ক্রিন প্রোটেকশনে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, ৩৯৯ টাকার বাইব্যাক অপশন এবং Jio এর মাধ্যমে ১৮ মাসের জন্য ২০০০ জিবি ক্লাউড স্টোরেজ দেওয়া হবে।

২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি

ভিভো ভি৭০ এফই ফোনের সবচেয়ে বড় হাইলাইট হল ক্যামেরা। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেল ১/১.৫৬ ইঞ্চি প্রাইমারি সেন্সর, যার অ্যাপারচার এফ/১.৮৮ এবং এতে ওআইএস সাপোর্ট করবে। সাথে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা উপস্থিত,‌ যা ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ ও অরা লাইট সাপোর্ট করবে।

সেলফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে এআই ম্যাজিক ওয়েদার, এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ, এআই ফোর-সিজন পোর্ট্রেট এর মতো ফিচার আছে। আবার এই ডিভাইসে ৩০x AI সুপার জুম সাপোর্ট করবে। কোম্পানির দাবি, ফোনটি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ফিচার সহ এসেছে।

বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির মতে, এই ব্যাটারি ১ শতাংশ থেকে ১০০ শতাংশ চার্জ হতে প্রায় ৬০ মিনিট সময় নেবে।এছাড়া এই ব্যাটারি ১৬ ঘণ্টা টানা ব্যবহারের পরেও ১৪ শতাংশ চার্জ বাঁচিয়ে রাখবে বলে দাবি করা হয়েছে।

ডিসপ্লে ও পারফরম্যান্স

ডিভাইসটির সামনে ৬.৮৩ ইঞ্চি OLED ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৯০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। আবার এই ডিসপ্লে HDR10+ সাপোর্ট সহ এসেছে।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো চিপসেট। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিন ওএস ৬ কাস্টম স্কিনে চলে। আবার এর ফ্রন্ট ক্যামেরার চারপাশে Origin Island ফিচারও রয়েছে।

আরও পড়ুন

iPhone 17 ও iPhone Air সহ‌ পুরানো মডেলের দাম বাড়ালো Apple iPhone Duo: Apple এর প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম সহ ফিচার দেখে নিন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ হল, দাম শুরু ১৬৪,৯০০ টাকা থেকে Xiaomi 18 Fold লঞ্চ হল, 200MP Leica ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার, দাম কত Huawei Pura X View প্রিমিয়ার রেঞ্জে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল