জয়েন করুন

Vivo X Fold 5: ডুয়েল ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা সহ লঞ্চ হল নতুন ফোল্ডেবল ফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 7:31 PM

ঘোষণা মতো আজ ভারতে লঞ্চ হল Vivo X Fold 5 ফোল্ডেবল স্মার্টফোন। এর দাম শুরু হয়েছে প্রায় ৮০,০০০ টাকা থেকে। আগের প্রজন্মের তুলনায় নয়া মডেলটি আরও হালকা, পাতলা এবং এতে উন্নত ফিচার সহ এসেছে। Vivo X Fold 5 এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ৪৫০০ নিটস ব্রাইটনেসের ডুয়েল ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo X Fold 5 এর দাম ও উপলব্ধতা

ভিভো এক্স ফোল্ড ৫ ফোল্ডেবল ফোনের ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম চীনে রাখা হয়েছে ৬,৯৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৩,৮০০ টাকা)। আর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,৯৯৯ ইউয়ান (প্রায় ৯৬,০০০ টাকা), ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৪৯৯ ইউয়ান (প্রায় ১,০২,০০০ টাকা)। আবার সর্বোচ্চ ১৬ জিবি র‌্যাম +১ টিবি ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৯,৪৯৯ ইউয়ান (প্রায় ১,১৪,০০০ টাকা)।

ভিভো এক্স ফোল্ড ৫ তিনটি রঙে এসেছে – সবুজ (Baibai), সাদা (Quingsong), আর কালো (Titanium)। এর বিক্রি শুরু হবে ২ জুলাই থেকে। Vivo-র অফিসিয়াল স্টোর ও নির্দিষ্ট ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ডিভাইসটি কেনা যাবে। ভারত সহ গ্লোবাল মার্কেটে এটি কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।

Vivo X Fold 5 এর স্পেসিফিকেশন ও ফিচার

ভাঁজ করা অবস্থায় ভিভো এক্স ফোল্ড ৫ এর বাইরের স্ক্রিনের সাইজ ৬.৮৩ ইঞ্চি, আর ভেতরের ফ্লেক্সিবল ডিসপ্লের সাইজ ৮.০৩ ইঞ্চি। এই দুটিই ৮টি স্তরবিশিষ্ট LTPO প্যানেল, যার সর্বোচ্চ ব্রাইটনেস ৪,৫০০ নিট। এই ডিসপ্লেগুলি TÜV Rheinland আই প্রোটেকশন সাপোর্ট সহ এসেছে। কোম্পানির দাবি ফোনটি -২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাতেও কাজ করতে পারে।

ক্যামেরার কথা বললে, এই ডিভাইসে Zeiss-এর সহযোগিতায় তৈরি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল ৩এক্স অপটিকাল জুম যুক্ত পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। আর সামনে এবং পিছনে দুটি ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য Vivo X Fold 5 ফোল্ডেবল ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিনওএস ৫ কাস্টম স্কিনে চলে। এর ব্যাটারি ক্যাপাসিটি ৬,০০০ এমএএইচ, যা ৮০ ওয়াট ওয়্যার্ড এবং ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

সিকিউরিটির জন্য এতে আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ভাঁজ করা অবস্থায় ফোনটি প্রায় ৯.২ মিমি পুরু, আর খুললে সেটা মাত্র ৪.৩ মিমি পুরু। এর ওজন ২১৭ গ্রাম।জল ও ধুলোবালি প্রতিরোধের জন্য এই ফোল্ডেবল স্মার্টফোনে IPX8, IPX9 এবং IP5X রেটিং আছে।

কোম্পানির তরফে আরও বলা হয়েছে, Vivo X Fold 5 অ্যাপলের ইকোসিস্টেমের সাথেও কম্প্যাটিবল। অর্থাৎ এটি iPhone, MacBook, AirPods, Apple Watch কিংবা iCloud এর সাথে কানেক্ট করা যাবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি