জয়েন করুন

ভারতে আসছে Vivo X200 FE 5G, বড় ব্যাটারি, DSLR-মানের ক্যামেরা সহ পাবেন ঝকঝকে ডিজাইন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:08 AM

চীনের পর এবার ভারতে আসছে Vivo X200 FE 5G। যদিও ভিভো ইন্ডিয়ার তরফে এর লঞ্চের তারিখ এখনও জানা যায়নি, তবে অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনের জন্য ‘Coming Soon’ পোস্টার দেখা গেছে। সব ঠিকঠাক থাকলে, জুলাই মাসের মাঝামাঝি সময়ে সম্ভবত ১৪ তারিখের পর Vivo X200 FE 5G ভারতের বাজারে পা রাখতে পারে। এই স্মার্টফোনের সাথেই এদেশে আসতে পারে সংস্থার নতুন ফোল্ডেবল ডিভাইস Vivo X Fold 5-ও।

Vivo X200 FE 5G সম্প্রতি এই ফিচার সহ চীনে লঞ্চ হয়েছে

ভিভো এক্স২০০ এফই ৫জি ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ফুল চার্জে দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। এই ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট, সঙ্গে আছে ৮ জিবি বা ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।

এই ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি AMOLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফটোগ্রাফির জন্য ভিভো এক্স২০০ এফই ৫জি মডেলে Zeiss-এর টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ও ৩x অপটিকাল জুম-সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Vivo X200 FE 5G এর সম্ভাব্য দাম ও কালার অপশন

Vivo X200 FE 5G এর দাম কত হবে সে সম্পর্কে কোম্পানির তরফে কিছু না জানানো হলেও, রিপোর্ট অনুযায়ী ফোনটির মূল্য ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে রাখা হবে। এটি ব্ল্যাক, সিলভার ও গ্রীন কালার অপশনে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি