জয়েন করুন

এই মাসেই ভারতে লঞ্চ হচ্ছে Vivo X200 FE, কম্প্যাক্ট ডিজাইন ও তুখোড় ফিচার সহ বাজার কাঁপাবে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 3, 2025 11:17 PM

ভিভো ভারতে আনতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন, Vivo X200 FE। সম্প্রতি একটি ফাঁস হওয়া টিজার পোস্টার থেকে এই তথ্য ফাঁস হয়েছে। জনপ্রিয় টিপস্টার @passionategeekz এক্স প্ল্যাটফর্মে এই পোস্টারটি শেয়ার করেছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, আগামী ১৪ জুলাই দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে Vivo X200 FE। ভিভো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই এর ল্যান্ডিং পেজ তৈরি হয়েছে।

Vivo X200 FE আগেই তাইওয়ানে লঞ্চ হয়েছে

তাইওয়ানে কিছুদিন আগে আত্মপ্রকাশ করেছে ভিভো এক্স২০০ এফই। ফলে এর ফিচার সহ ডিজাইন আমাদের জানা। ডিভাইসটি অ্যাম্বার ইয়েলো, ফ্রস্ট ব্লু আর লাক্স গ্রে কালার অপশন সহ এসেছে। ফোনটি ফ্ল্যাট-এজ ফ্রেম, ম্যাট ফিনিশ আর উলম্বভাবে সাজানো পিল-আকৃতির ক্যামেরা সেটআপ সহ এসেছে।

স্পেসিফিকেশনের কথা বললে, এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬.৩১ ইঞ্চি ১.৫কে এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে। ফটোগ্রাফির জন্য ভিভো এক্স২০০ এফই স্মার্টফোনে তিনটি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony IMX921 (OIS) প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করবে। আরেকটি বিশেষত্ব হল Vivo X200 FE ফোনটির ক্যামেরা সেটআপ ZEISS-এর সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে।

Vivo X200 FE এর ভারতে সম্ভাব্য দাম

ভিভোর তরফে এখনও এর দাম নিশ্চিত করা হয়নি। তবে জনপ্রিয় এক টিপস্টার জানিয়েছেন, ভারতে ফোনটির দাম রাখা হতে পারে ৫০,০০০ টাকা থেকে ৫৫,০০০ টাকার মধ্যে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি