জয়েন করুন

ক্যামেরার জাদু দেখাতে আগামী মাসেই ভারতে আসছে Vivo X200 FE, কত দাম থাকবে দেখুন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 23, 2025 5:23 PM

ভিভো তাদের এক্স সিরিজের বহু প্রতীক্ষিত Vivo X200 FE স্মার্টফোন আজ গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে। এছাড়া থাইল্যান্ডে এটি ৩ জুলাই আসবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে কোম্পানি। তবে ভারতের বাজারে ফোনটি কবে লঞ্চ হবে তা এখনও জানতে পারেনি ভিভো অনুরাগীরা। যদিও তাদের স্বস্তি দিয়ে জনপ্রিয় টিপস্টার @passionategeekz আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন।

Vivo X200 FE ভারতে লঞ্চ হচ্ছে জুলাই মাসে

টিপস্টার জানিয়েছেন যে, ভিভো এক্স২০০ এফই ভারতে জুলাই মাসের শুরুতে বা মাঝামাঝি সময়ে লঞ্চ হতে পারে। এখন জয়পুরে এর প্রোমো ভিডিওর শুটিং চলছে, এবং ডিভাইসটি নতুন ‘পিঙ্ক ভ্যারিয়েন্ট’ কালার অপশন সহ পাওয়া যাবে বলে জানা গেছে।

Vivo X200 FE এর ভারতে সম্ভাব্য দাম

দামের কথা বললে, ভিভো এক্স২০০ এফই ফোনটি ৫০,০০০ টাকা থেকে ৫৫,০০০ টাকার মধ্যে আসবে। তবে ব্যাঙ্ক অফারের মাধ্যমে এটি ৫০,০০০ টাকার কমে কেনা যাবে।

Vivo X200 FE এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো এক্স২০০ এফই ইতিমধ্যেই NCC, Bluetooth SIG, IMDA, BIS, SIRIM এবং TUV SUD-এর মতো বিভিন্ন দেশের সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র পেয়েছে। ফলে শুধু থাইল্যান্ড নয়, এটি ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং তাইওয়ানেও লঞ্চ হবে, এমন সম্ভাবনা প্রবল।

পারফরম্যান্সের জন্য Vivo X200 FE স্মার্টফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট, যার সাথে এআরএম মালি-জি৭২০ ইমমোর্টালিস এমসি১২ জিপিইউ যুক্ত থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। ডিভাইসটি ১২ জিবি ফিজিক্যাল র‍্যাম ও ১২ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট সহ এসেছে। ফোনটি ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

ডিসপ্লের কথা বললে, এর সামনে দেখা যাবে ৬.৩১ ইঞ্চি Zeiss Master Color ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এতে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি