জয়েন করুন

কম দামে ফ্ল্যাগশিপ ফিচার, Vivo X200 FE আগামী মাসেই স্লিম ডিজাইন সহ ভারতে লঞ্চ হচ্ছে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 16, 2025 10:49 AM

ভিভো এবার নতুন X200 সিরিজের ফোন বাজারে আনছে, যার নাম রাখা হবে Vivo X200 FE। এটি হবে ‘ফ্ল্যাগশিপ লাইট’ ধাঁচের, অর্থাৎ দাম কিছুটা কম হলেও ফ্ল্যাগশিপ ফোনের অনেক ফিচার এতে থাকবে। সেক্ষেত্রে বলা যায় যে, ভিভোর প্রথম “FE” ট্যাগযুক্ত এই স্মার্টফোন, X200 ও X200 Pro-এর তুলনায় সস্তা হবে এবং মূলত সেই ক্রেতাদের টার্গেট করা হবে যারা ভালো পারফরম্যান্স চান, কিন্তু খুব বেশি খরচ করতে নয়।

কবে লঞ্চ হবে Vivo X200 FE

ইন্ডাস্ট্রি সূত্রের খবর, ভিভো এক্স২০০ এফই ভারতে জুলাই মাসে লঞ্চ হবে। তবে শুধু ভারত নয়, এটি একাধিক আন্তর্জাতিক বাজারেও পা রাখবে। যদিও চীনেও লঞ্চ হবে কিনা তা নিশ্চিত করে জানা যায়নি।

Vivo X200 FE এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ভিভো এক্স২০০ এফই ডিভাইসে ৬.৩১ ইঞ্চি কমপ্যাক্ট ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি হাতের মুঠোয় ধরার মতো একটি স্লিম ফোন হবে, যেটি মোটামুটি ৮ মিমি পুরু আর ওজনে প্রায় ২০০ গ্রামের মতো হবে। যারা হালকা ফোন পছন্দ করেন, তাদের জন্য এটি দারুণ এক অপশন হতে পারে।

এর পাশাপাশি, আরেকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, ভিভো এই মাসের শেষ দিকে ভারতে T4 Lite 5G লঞ্চ করতে চলেছে। এতে থাকবে ডাইমেনসাটি ৬৩০০ চিপসেট আর ৬,০০০ এমএএইচ ব্যাটারি।

অন্যদিকে, ভিভোর প্রথম ফোল্ডেবল ফোন Vivo X Fold 5-ও বাজারে আসছে। এটি আগামী ২৫ জুন চীনে লঞ্চ হতে চলেছে, আর ভারতে এটি জুলাই মাসে X200 FE-এর সঙ্গেই আসতে পারে বলে খবর।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি