জয়েন করুন

৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসছে Vivo X200 FE

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 9, 2025 11:04 PM

Vivo X200 FE শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এটি সম্প্রতি একটি সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে, যা ইঙ্গিত দেয় ডিভাইসটি শীঘ্রই গ্লোবাল মার্কেটে পা রাখবে। এটি একটি কম্প্যাক্ট স্মার্টফোন হবে। আর ফোনটি চীনে লঞ্চ হওয়া একটি ডিভাইসের রিব্র্যান্ডের ভার্সন হবে। আসুন Vivo X200 FE সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Vivo X200 FE পেল Bluetooth SIG সার্টিফিকেশন সাইটের অনুমোদন

ভিভো এক্স২০০ এফই গত মে মাসে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স বা BIS সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছিল। এরপর এটি সিঙ্গাপুর, মালয়েশিয়ায় ও থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইটেও তালিকাভুক্ত হয়েছে। এখন আবার ভিভো এক্স২০০ এফই কে V2503 এবং V2505 মডেল নম্বর সহ ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেল। অর্থাৎ বলতে দ্বিধা নেই যে, ফোনটির লঞ্চ আসন্ন।

যদিও এই সার্টিফিকেশন সাইট থেকে ভিভো এক্স২০০ এফই এর স্পেসিফিকেশন বা দাম, কোনো কিছুই জানা যায়নি। তবে এটি চীনে ইতিমধ্যেই লঞ্চ হওয়া ভিভো এস২০ প্রো মিনি এর রিব্র্যান্ডের ভার্সন হবে বলে জানা গেছে। সেক্ষেত্রে এর ফিচার আমাদের জানা। এই ফোনে থাকবে ৬.৩১ ইঞ্চি এলটিপিও ওএলইডি ডিসপ্লে, যার রেজোলিউশন হবে ১.৫কে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

পারফরম্যান্সের জন্য Vivo X200 FE স্মার্টফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হবে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল সনি IMX921 প্রাথমিক সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল সনি IMX882 টেলিফটো ক্যামেরা থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি