জয়েন করুন

২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজার কাঁপাবে Vivo X200 Ultra, থাকবে ২৪ জিবি পর্যন্ত র‌্যাম

avatar
Written By : Suman Patra
Updated Now: February 6, 2025 10:11 PM

ভিভোর নতুন স্মার্টফোন, Vivo X200 Ultra শীঘ্রই লঞ্চ হতে চলেছে। যদিও ফোনটির লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি, তবে নতুন একটি রিপোর্টে ডিভাইসটির কিছু স্পেসিফিকেশন ফাঁস করা হয়েছে। জানা গেছে, Vivo X200 Ultra স্মার্টফোনে ৬.৮ ইঞ্চি 2K LTPO OLED ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হবে। ফোনটি Vivo X100 Ultra এর উত্তরসূরি হিসাবে লঞ্চ হবে।

Vivo X200 Ultra এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন উইবোতে ভিভো এক্স২০০ আল্ট্রার ডিজাইন এবং হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। তার পোস্ট অনুসারে, ডিভাইসে পাতলা বেজেল এবং সামান্য কার্ভড এজ সহ ৬.৮ ইঞ্চি ২কে এলটিপিও ওএলইডি ডিসপ্লে থাকবে। পিছনে পাওয়া যাবে গোলাকার ক্যামেরা আইল্যান্ড, যার মধ্যে থাকবে ১/১.২৮ ইঞ্চি সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১/১.২৮ ইঞ্চি সেন্সরযুক্ত ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স এবং ১/১.৪ ইঞ্চি সেন্সরযুক্ত ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।

আরও পড়ুনঃ ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজার কাঁপাবে Vivo X200 Ultra, থাকবে ২৪ জিবি পর্যন্ত র‌্যাম

এদিকে ভিভো এক্স২০০ আল্ট্রা ফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ২৪ জিবি পর্যন্ত LPDDR5X র‌্যাম এবং ২ টিবি UFS 4.0 স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। এতে আইপি৬৮/আইপি৬৯ রেটেড বিল্ড এবং ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

জানিয়ে রাখি, Vivo X200 Ultra কে Vivo X200 এবং X200 Pro এর হাই-এন্ড ভ্যারিয়েন্ট হিসাবে বিবেচনা করা হয়। উভয় মডেল অক্টোবরে চীনে লঞ্চ হয়েছিল এবং আশা করা হচ্ছিল শীঘ্রই এগুলি বিশ্ব বাজারে পা রাখবে। সেক্ষেত্রে এপ্রিলে Vivo X200 Ultra লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য গত মে মাসে Vivo X100 Ultra লঞ্চ হয়েছিল।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি