জয়েন করুন

৫০ মেগাপিক্সেল Sony IMX09A ক্যামেরা সহ আসবে Vivo X300 Pro, লো-লাইট ফটোগ্রাফিতে নতুন যুগের সূচনা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 26, 2025 3:05 PM

চীনে গতকাল লঞ্চ হয়েছে Vivo X Fold 5। এর সাথে কিছু গ্যাজেটের উপর থেকেও পর্দা সরিয়েছে ব্র্যান্ডটি। তবে এই লঞ্চ ইভেন্টের রেশ কাটতে না কাটতেই গুঞ্জন শুরু হয়েছে সংস্থাটির নতুন স্মার্টফোন সিরিজ Vivo X300 নিয়ে। জানা গেছে এই সিরিজে অধীনে চারটি মডেল আসবে – X300, X300 Pro Mini, X300 Pro এবং X300 Ultra। এরমধ্যে প্রো মডেলটির ক্যামেরা সহ বিভিন্ন তথ্য আজ ফাঁস হয়েছে।

Vivo X300 Pro ফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি অনুযায়ী, ভিভো এক্স৩০০ প্রো ফোনে পাওয়া যাবে একেবারে নতুন একটি প্রাইমারি ক্যামেরা সেন্সর – Sony IMX09A। এই সেন্সরটি ৫০ মেগাপিক্সেল রেজোলিউশন অফার করবে। এর সাইজ হবে ১/১.২৮ ইঞ্চি এবং প্রতিটি পিক্সেল ১.২২ মাইক্রোন। উল্লেখ্য, আগের এক্স২০০ প্রো মডেলে ছিল LYT-818 সেন্সর, এটার ‘ইটারেটিভ আপগ্রেড’ দেখা যাবে উত্তরসূরি মডেলে।

আর ভিভো এক্স৩০০ প্রো ফোনে আল্ট্র হাই কনভার্সেশন গেইন (UHCG) সার্কিট থাকবে, যার মাধ্যমে লো-লাইট পারফরম্যান্স এবং ছবির শোর কমিয়ে আরও স্পষ্টতা বাড়ানো সম্ভব হবে। এর সঙ্গে দেওয়া হবে DCG HDR সাপোর্ট অর্থাৎ ডুয়াল কনভার্সেশন গেইন প্রযুক্তি, যা হাইলাইট ও শ্যাডো ডিটেইল ধরে রাখতে সাহায্য করে।

টিপস্টার আরও জানিয়েছেন যে, পারফরম্যান্সের জন্য Vivo X300 Pro মডেলে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট ব্যবহার করা হবে। এই একই চিপ থাকবে X300 ও Pro Mini মডেলেও। তবে Ultra ভার্সনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর।

যদিও Vivo X300 সিরিজের লঞ্চের সময় নিয়ে টিপস্টার কিছু বলেননি, তবে আমাদের অনুমান আগামী অক্টোবরেই দেখা মিলতে পারে নতুন এই স্মার্টফোন সিরিজের।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি