TRENDS ▸
Tech GupMobilesVivo X300 Ultra Confirms To Launch With Snapdragon 8 Elite Gen 5 Chipset Dual 200 Megapixel Camera
Vivo X300 Ultra Launch

Vivo X300 Ultra হবে বিশ্বের প্রথম ডুয়েল 200 মেগাপিক্সেল ক্যামেরা ও স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর চালিত ফোন

গতকাল লঞ্চ হয়েছে কোয়ালকমের এবছরের সবচেয়ে প্রিমিয়াম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। এরপর এই প্রসেসর সহ Xiaomi 17 সিরিজ রাতে চীনে আত্মপ্রকাশ করেছে। এছাড়া Poco ও Realme জানিয়েছে যে এই চিপসেট চালিত ডিভাইস তারা শীঘ্রই বাজারে আনছে। এবার এই…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 26, 2025 9:06 AM

গতকাল লঞ্চ হয়েছে কোয়ালকমের এবছরের সবচেয়ে প্রিমিয়াম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। এরপর এই প্রসেসর সহ Xiaomi 17 সিরিজ রাতে চীনে আত্মপ্রকাশ করেছে। এছাড়া Poco ও Realme জানিয়েছে যে এই চিপসেট চালিত ডিভাইস তারা শীঘ্রই বাজারে আনছে। এবার এই তালিকায় নাম জুড়লো Vivo-র। তারাও স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর সহ একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে বলে রাতেই ফ্যানদের আশ্বাস দিয়েছে। এই ফোনের নাম রাখা হতে পারে Vivo X300 Ultra।

Vivo X300 Ultra লঞ্চ হবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের সাথে

Vivo এই বছরের শুরুতে চীনে স্ন্যাপড্রাগন ৮ এলিট সহ X200 Ultra লঞ্চ করেছে। তাই পরের বছরের শুরুতে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর সহ Vivo X300 Ultra আনবে বলেই আমাদের বিশ্বাস।

Snapdragon 8 Elite Gen 5 chipset

উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর চীনে এই সিরিজের অধীনে ভিভো এক্স৩০০ ও এক্স৩০০ প্রো লঞ্চ হতে চলেছে। উভয় হ্যান্ডসেটের মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা গেছে।

Vivo X300 Ultra এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Vivo X300 Ultra সম্পর্কে কোম্পানির তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে টিপস্টারদের তরফে বলা হয়েছে যে এটি বিশ্বের প্রথম স্মার্টফোন হতে পারে যেখানে দুটি ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে। এরমধ্যে একটি প্রাইমারি সেন্সর হিসেবে কাজ করবে এবং অন্যটি ৮৫ মিমি ফোকাল লেন্থ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা হিসেবে থাকবে।

পেরিস্কোপ ইউনিটটিতে ১/১.৪-ইঞ্চি সেন্সর ব্যবহার করা হবে বলে জানা গেছে। আর এটি Samsung ISOCELL HPB সেন্সর হবে, যা Vivo-এর জন্য কাস্টমাইজ করা হয়েছে‌। এই একই সেন্সর X300 Pro মডেলেও পাওয়া যাবে।

এছাড়াও X300 Ultra স্মার্টফোনে কোম্পানির স্ব-উন্নত ভিডিও চিপ, ইমেজিং চিপ এবং Zeiss T* কোটেট থাকবে বলে আশা করা হচ্ছে। সামনের দিকে অটোফোকাস এবং ৯২ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে বলে জানা গেছে‌।