জয়েন করুন

Vivo X300 ও X300 Pro দেখাবে ক্যামেরার কামাল, থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, অক্টোবরে লঞ্চ

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 28, 2025 1:59 PM

Vivo X300 সিরিজ নিয়ে গত কয়েকমাস ধরে বিভিন্ন রিপোর্ট সামনে আসছে। এবার এক জনপ্রিয় টিপস্টার সিরিজের ফোনগুলির লঞ্চের সময় এবং বিশেষ কয়েকটি ফিচার ফাঁস করেছে। যার ভিত্তিতে বলা যায়, স্মার্টফোনগুলি শীঘ্রই চীনে লঞ্চ হবে। আর এই সিরিজে আগের মতো তিনটি মডেল অর্থাৎ বেস, প্রো ও প্রো মিনি ভ্যারিয়েন্ট থাকবে না। এবার শুধু X300 এবং X300 Pro ফোন দুটি বাজারে আসবে। আসুন মডেল দুটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

অক্টোবরেই লঞ্চ হবে Vivo X300 সিরিজ

টিপস্টার স্মার্ট পিকাচু দাবি করেছেন যে, Vivo X300 ও X300 Pro অক্টোবর মাসে চীনে লঞ্চ হবে। দুটি ফোনেই পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট। আর ফটোগ্রাফির জন্য থাকবে Zeiss-এর টিউনিং। Vivo X200 সিরিজেও এই ক্যামেরা প্রযুক্তি ছিল।

Vivo-র নতুন TWS ইয়ারবাডও লঞ্চ হবে

রিপোর্টে আরও বলা হয়েছে যে, এক্স২০০ সিরিজের সাথে ভিভো নতুন TWS ইয়ারবাডও বাজারে আনবে। যদিও এর নাম কি রাখা হবে তা টিপস্টার জানাননি। তবে এতে শক্তিশালী ড্রাইভার ও পাওয়ারফুল ফিচার থাকবে।

Vivo X300 এর ফিচার ও স্পেসিফিকেশন

ভিভো এক্স২০০ ফোনে BeiDou স্যাটেলাইট মেসেজিং সার্ভিস সাপোর্ট করবে। এর সামনে দেখা যাবে ছোট ৬.৩ ইঞ্চির ডিসপ্লে। অর্থাৎ এটি একটি কম্প্যাক্ট মডেল হবে। উল্লেখ্য, এক্স২০০ ও এক্স২০০ প্রো স্মার্টফোনে যথাক্রমে ৬.৬৭ ইঞ্চি ও ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছিল।

Vivo X300 Pro এর ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস

টিপস্টার জানিয়েছেন যে, Vivo X300 Pro মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যেখানে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল Sony LYT-828 সেন্সর, যার সাইজ ১/১.৩ ইঞ্চি। এর সঙ্গে দেওয়া হবে ২০০ মেগাপিক্সেল ১/১.৪ ইঞ্চি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং আরেকটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স।

জানিয়ে রাখি, Vivo X200 সিরিজের বেস মডেলে ছিল ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। আর প্রো ভার্সনে দেওয়া হয়েছিল ২০০ মেগাপিক্সেলের Zeiss APO টেলিফটো ক্যামেরা।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি