জয়েন করুন

৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫৫০০mAh ব্যাটারি সহ লঞ্চ হল Vivo -র সস্তা 5G স্মার্টফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 5, 2025 11:23 PM

ভিভো সম্প্রতি ইন্দোনেশিয়ায় তাদের নতুন ৫জি ফোন Vivo Y19sGT 5G লঞ্চ করল। এটি Vivo Y29s-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে এসেছে, যেটি চলতি বছরের মার্চে লঞ্চ হয়েছিল। এর দাম শুরু হয়েছে ১০,৫০০ টাকা থেকে। ফিচার হিসেবে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি প্রসেসর, এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫৫০০ এমএএইচ ব্যাটারি। আসুন Vivo Y19sGT 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y19sGT 5G এর দাম ও উপলব্ধতা

Vivo Y19sGT 5G-এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ইন্দোনেশিয়ায় দাম রাখা হয়েছে ১,৯৯৯,০০০ রুপিয়া (প্রায় ১০,৫০০ টাকা)। আবার ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ২,১৯৯,০০০ রুপিয়া (প্রায় ১১,৫০০ টাকা), আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২,৩৯৯,০০০ রুপিয়া (প্রায় ১২,৬০০ টাকা)। এটি গ্রীন জেড ও পার্পল ক্রিস্টাল কালারে এসেছে।

Vivo Y19sGT 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

নতুন এই ভিভো স্মার্টফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। ফোনটি ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আবার এতে অতিরিক্ত ৬ জিবি বা ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করবে।

এই ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ, ব্রাইটনেস ৫৭০ নিটস। ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ০.০৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Vivo Y19sGT 5G ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ৫জি, ৪জি/৩জি/২জি সাপোর্ট, ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪, ইউএসবি টাইপ সি পোর্ট। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP64 রেটিং ও ক্রিস্টাল লাইন মেট ফিনিশ।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি