জয়েন করুন

Vivo Y21d বাজেটের মধ্যে 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা ও 6500mAh ব্যাটারি সহ লঞ্চ হল

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 17, 2025 10:40 PM

ভিভোর নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21d নাইজেরিয়ায় লঞ্চ হল। নয়া মডেলটি দেখতে অনেকটাই সম্প্রতি ভারতে আসা Vivo Y31 5G এর মতো। তবে ফিচারের দিক থেকে দুটি মডেলের মধ্যে অনেক পার্থক্য আছে। Vivo Y21d ডিভাইসে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ইউনিসক টি৭২২৫ প্রসেসর। ফোনটি ডুয়েল ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৬৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y21d এর দাম ও লভ্যতা

কোম্পানির তরফে Vivo Y21d এর দাম এখনও ঘোষণা করা হয়নি। কেবল ডিভাইসটিকে অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। পাশাপাশি কিছু রিটেলার সাইটে এর তিনটি ভ্যারিয়েন্টের দাম প্রকাশ করা হয়েছে। জানা গেছে এই ফোনের ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৯৯,৮০০ নাইরা (প্রায় ১১,৭০০ টাকা)। আবার এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে যথাক্রমে ২১৯,৮০০ নাইরা (প্রায় ১২,৯০০ টাকা) এবং ২৩৯,৮০০ নাইরা (প্রায় ১৪,১০০ টাকা)।

Vivo Y21d এর ফিচার ও স্পেসিফিকেশন

ডিসপ্লে

ভিভো ওয়াই২১ডি জেড গ্রিন ও কোরাল রেড কালার অপশনে এসেছে। ফোনটি আইপি৬৮ এবং আইপি৬৯ প্লাস রেটিং সহ এসেছে। এতে আছে ৬.৬৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ১০০০ নিটস।

পারফরম্যান্স ও স্টোরেজ

ভিভো ওয়াই২১ডি হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচওএস ১৫ কাস্টম স্কিনে চলে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৭২২৫ প্রসেসর। এটি ৬ জিবি পর্যন্ত ফিজিক্যাল র‌্যাম ও ৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সহ লঞ্চ হয়েছে। আর মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা সেটআপ

Vivo Y21d এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ০.০৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সামনে পাওয়া যাবে ৫ মেডিকেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরায় নাইট, পোর্ট্রেট, স্লো-মোশন, টাইম-ল্যাপস, আন্ডারওয়াটার ফটোগ্রাফি সহ বিভিন্ন মোড সাপোর্ট করবে।

ব্যাটারি ও চার্জিং

পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট করবে। কোম্পানির দাবি, মাত্র ৩৮ মিনিটে ফোনটি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। Vivo Y21d মডেলটি ডুয়াল স্টেরিও স্পিকার সহ এসেছে।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা