জয়েন করুন

বাজেটের মধ্যে লঞ্চ হল Vivo Y29t 5G ফোন, ৬০০০mAh ব্যাটারি সহ রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 23, 2025 9:02 AM

চুপিসারে মালয়েশিয়ায় লঞ্চ হল Vivo Y29t 5G স্মার্টফোন। এর আগে Y29 সিরিজের অধীনে Y29 (4G), Y29 5G এবং Y29s 5G মডেল তিনটি বাজারে এসেছিল। তবে নতুন এই মডেলটি শুধু নামেই নয়, ফিচারেও অন্যান্য ফোনগুলির থেকে আলাদা। Vivo Y29t 5G এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y29t 5G এর দাম ও উপলব্ধতা

মালয়েশিয়ায় ভিভো ওয়াই২৯টি ৫জি এর দাম শুরু হয়েছে ১,০৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত (যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২,০০০ টাকা)। ফোনটি দুইটি কালার অপশনে এসেছে – টাইটেনিয়াম গোল্ড ও জেড গ্রীন। এটি ভারতের মতো অন্যান্য দেশে আসবে কি না তা এখনও জানা যায়নি।

Vivo Y29t 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ওয়াই২৯টি ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫৭০ নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করবে। এর ওজন ২০২ গ্রাম। আর ডিভাইসটি IP64 রেটিং সহ এসেছে, ফলে হালকা ধুলো ও জলের ছিটে থেকে সুরক্ষা পাওয়া যাবে। আবার ভিভো ওয়াই২৯টি ৫জি স্মার্টফোনে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স (MIL-STD-810H) থাকায় হঠাৎ পড়ে গেলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা কম।

পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। এটি ৬ জিবি বা ৮ জিবি LPDDR4X র‌্যাম অপশন এবং ২৫৬ জিবি পর্যন্ত ই-এমএমসি ৫.১ স্টোরেজ সহ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

ছবি তোলার জন্য Vivo Y29t 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ০.০৮ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

নয়া এই ডিভাইসটি চলে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে