TRENDS ▸
Tech GupMobilesVivo Y29t 5g Launched With 50 Megapixel Camera 6000mah Battery Price Specifications
Vivo Y29t 5G Launched

Vivo Y29t 5G প্রিমিয়াম লুক ও চমকপ্রদ ফিচার সহ সস্তায় লঞ্চ হল, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

ভিভো সিঙ্গাপুরে লঞ্চ করল তাদের নতুন ৫জি স্মার্টফোন, Vivo Y29t 5G। আপাতত এই ফোনটি শুধু ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। আর ডিভাইসটি দুটি কালার অপশনে পাওয়া যাবে - সোনালী ও সবুজ। Vivo Y29t 5G এর দাম…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 18, 2025 12:33 AM

ভিভো সিঙ্গাপুরে লঞ্চ করল তাদের নতুন ৫জি স্মার্টফোন, Vivo Y29t 5G। আপাতত এই ফোনটি শুধু ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। আর ডিভাইসটি দুটি কালার অপশনে পাওয়া যাবে – সোনালী ও সবুজ। Vivo Y29t 5G এর দাম রাখা হয়েছে ২০৯ সিঙ্গাপুর ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৯০০ টাকা। আসুন এবার এর স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y29t 5G এর সম্পূর্ণ স্পেসিফিকেশন

ভিভো ওয়াই২৯টি ৫জি ডিভাইসে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ। সঙ্গে থাকছে ৬ জিবি LPDDR4X র‍্যাম এবং ই-এমএমসি ৫.১ স্টোরেজ। ভিভো ওয়াই২৯টি ৫জি ডিভাইসে ৬ জিবি ভার্চুয়াল র‍্যাম ও ২ টেরাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্টও পাওয়া যাবে।

এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। এর স্ক্রিন সাইজ ৬.৭৪ ইঞ্চি, যা HD+ রেজোলিউশন (১৬০০ x ৭২০ পিক্সেল), ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫৭০ নিটস ব্রাইটনেস অফার করে।

ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই২৯টি ৫জি এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ০.০৮ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ লি-আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি অনুযায়ী, পাঁচ বছর পর্যন্ত এর ব্যাটারি হেলথ ঠিকঠাক থাকবে।

এছাড়া Vivo Y29t 5G স্মার্টফোনে রয়েছে ব্লুটুথ ৫.৪, ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই, এনএফসি, জিপিএস ও অন্যান্য লোকেশন সিস্টেম, ইউএসবি টাইপ-সি, OTG, এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। জল ও ধুলোর প্রতিরোধের জন্য এতে পাওয়া যাবে IP64 রেটিং। সাথে থাকছে SGS ও মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্সও।