জয়েন করুন

ভিভোর জোড়া চমক, Vivo Y37t ও Vivo G3 লঞ্চের আগে ধরা পড়লো গুগল প্লে কনসোলে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 18, 2025 6:51 PM

Vivo একের পর এক নতুন স্মার্টফোন বাজারে আনছে। আজ গুগল প্লে কনসোলের সাপোর্টেড ডিভাইস লিস্টে Vivo Y37t এবং Vivo G3 নামে দুটি ডিভাইস খুঁজে পাওয়া গেছে। আর মজার ব্যাপার হল, ফোন দুটি ‘V2443A’ মডেল নম্বর সহ এখানে তালিকাভুক্ত হয়েছে, যে মডেল নম্বর আমরা Vivo Y50 5G-এর ক্ষেত্রেও ব্যবহার করতে দেখেছি। ফলে আমাদের অনুমান, আসন্ন হ্যান্ডসেট দুটি Vivo Y50 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে এবং এগুলি অঞ্চল ভেদে লঞ্চ হবে।

গুগল প্লে কনসোলে উপস্থিত হল Vivo Y37t ও Vivo G3

গুগল প্লে কনসোলের সাপোর্টেড লিস্টে উপস্থিত হওয়ার অর্থ ভিভো ওয়াই৩৭টি এবং ভিভো জি৩ শীঘ্রই লঞ্চ হবে। ফোন দুটি ভিন্ন স্টোরেজ অপশন ও কালার ভ্যারিয়েন্ট সহ আসতে পারে। ভিভো যেহেতু আগেও এই রকম রিব্র্যান্ডিং কৌশল অবলম্বন করেছে, তাই এটা একেবারে অপ্রত্যাশিত নয়।

Vivo Y50 5G ডিভাইসে কি ফিচার আছে

Vivo Y37t ও Vivo G3 মডেল দুটি যেহেতু রিব্র্যান্ডেড ভার্সন হবে তাই চলুন Vivo Y50 5G-এর স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক –

ডিসপ্লে: এতে ৬.৭৪ ইঞ্চি এলসিডি স্ক্রিন, ১৬০০×৭২০ পিক্সেল রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট

চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর (৬এনএম), সঙ্গে আর্ম মালি জি৫৭ জিপিইউ।

ক্যামেরা: পিছনে ১৩ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, সামনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি: বিশাল ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট।

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিনওএস ৫।

অন্যান্য: ব্লুটুথ ৫.৪, ইউএসবি টাইপ সি, ওটিজি সাপোর্ট থাকছে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি