জয়েন করুন

অপেক্ষা শেষ, মিড রেঞ্জে দুর্দান্ত সেলফি ক্যামেরা সহ ভারতে লঞ্চ হচ্ছে Vivo Y400 Pro 5G

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 15, 2025 12:31 PM

ভিভো শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে Y-সিরিজ নতুন স্মার্টফোন Vivo Y400 Pro 5G। সংস্থার অফিসিয়াল X (আগে টুইটার) হ্যান্ডেল থেকে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। ইতিমধ্যেই Vivo-র ভারতীয় ওয়েবসাইটে ফোনটির জন্য একটি ডেডিকেটেড পেজ লাইভ করা হয়েছে। এখান থেকে Vivo Y400 Pro 5G এর কিছু ডিজাইন এবং ফিচারের ঝলক দেখা গেছে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Vivo Y400 Pro 5G এর ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ হল

অফিসিয়াল ওয়েবসাইটের মাইক্রোসাইট অনুযায়ী, ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোনটির পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এর লম্বাটে ক্যামেরা মডিউলের মধ্যে দুটি সেন্সর থাকবে, সঙ্গে রিং আকৃতির এলইডি ফ্ল্যাশ। টিজার ভিডিওতে একে ধবধবে সাদা রঙে দেখা গেছে। ডিজাইনটি বেশ হালকা-পাতলা‌।

যদিও ভিভোর তরফে এখনও পর্যন্ত ওয়াই৪০০ প্রো ৫জি এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি, তবে ডেডিকেটেড মাইক্রোসাইটে ‘coming soon’ ট্যাগলাইন থাকায় বলতে দ্বিধা নেই যে, স্মার্টফোনটি শীঘ্রই বাজারে পা রাখবে।

Vivo Y400 Pro 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস 3D কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে, যার সর্বোচ্চ ব্রাইটনেস হতে পারে ৪৫০০ নিটস এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে দেওয়া হয়েছে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Vivo Y400 Pro 5G এর পিছনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। আর সামনে থাকবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। ডিভাইসটি ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

Vivo Y400 Pro 5G এর সম্ভাব্য দাম

দামের কথা বললে ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি এর মূল্য ধার্য করা হতে পারে প্রায় ২৫,০০০ টাকার আশেপাশে। এটি গোল্ড, নেবুলা পার্পল এবং হোয়াইট এই তিনটি কালার অপশনে আসতে পারে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি