TRENDS ▸
Tech GupMobilesVivo Y400 Pro 5g Storage Variant Colour Options Specifications Leaked Ahead Of Launch
Vivo Y400 Pro 5G Specifications

৮ জিবি RAM সহ আসছে Vivo Y400 Pro 5G, সস্তায় পাওয়া যাবে শক্তিশালী ব্যাটারি

ভিভো খুব শীঘ্রই বাজারে নিয়ে আসছে তাদের নতুন 5G হ্যান্ডসেট, Vivo Y400 Pro 5G। যদিও এখনও ফোনটির লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়নি, তবে টিপস্টার PassionateGeekz এর একটি এক্স পোস্টে এর কিছু আকর্ষণীয় স্পেসিফিকেশন, কালার অপশন ও স্টোরেজ ভ্যারিয়েন্ট ফাঁস করেছে।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 10, 2025 5:51 PM

ভিভো খুব শীঘ্রই বাজারে নিয়ে আসছে তাদের নতুন 5G হ্যান্ডসেট, Vivo Y400 Pro 5G। যদিও এখনও ফোনটির লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়নি, তবে টিপস্টার PassionateGeekz এর একটি এক্স পোস্টে এর কিছু আকর্ষণীয় স্পেসিফিকেশন, কালার অপশন ও স্টোরেজ ভ্যারিয়েন্ট ফাঁস করেছে। আসুন Vivo Y400 Pro 5G সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Vivo Y400 Pro 5G এর স্টোরেজ ও কালার অপশন

টিপস্টার PassionateGeekz দাবি করেছেন যে, ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোনটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। এটি দুটি কালার অপশনে পাওয়া যাবে – ফেস্টিভ গোল্ড ও ফ্রিস্টাইল হোয়াইট।

Vivo Y400 Pro 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ডিভাইসে AMOLED প্যানেল থাকবে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। তবে ডিসপ্লের সাইজ বা রেজোলিউশন জানা যায়নি। এতে 5G প্রসেসর ব্যবহার করা হবে, তবে ‌এর সঠিক নাম প্রকাশ্যে আসেনি। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

Vivo Y300 Pro এর স্পেসিফিকেশন

Vivo Y400 Pro 5G এর পূর্বসূরি অর্থাৎ Y300 Pro মডেলে ছিল ৬.৭৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও পিক ব্রাইটনেস লেভেল ৫০০০ নিটস। ফোনটি স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট দ্বারা চালিত ছিল। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছিল। স্মার্টফোনটি ৬৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছিল, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।