জয়েন করুন

অ্যামোলেড ডিসপ্লে সহ Vivo Y400 Pro ভারতে লঞ্চ হল, রয়েছে ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 20, 2025 1:01 PM

প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হল ভিভোর Y-সিরিজের নতুন ফোন, Vivo Y400 Pro 5G। সংস্থার দাবি, এটি সেগমেন্টের সবচেয়ে স্লিম ৩ডি কার্ভড ডিসপ্লের স্মার্টফোন। এর নেবুলা পার্পেল ভ্যারিয়েন্টটি মাত্র ০.৭৪৯ সেমি পুরু, যা ডিভাইসটিকে ২০,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা মূল্যের মধ্যে সবচেয়ে পাতলা ফোনগুলির একটি করে তুলেছে। Vivo Y400 Pro 5G ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।

Vivo Y400 Pro 5G এর ভারতে দাম ও উপলব্ধতা

ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৪,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি মডেলটির মূল্য ধার্য করা হয়েছে ২৬,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে HDFC Bank ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ২,৫০০ টাকা অবধি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে, সঙ্গে রয়েছে ৩ মাসের নো-কস্ট ইএমআই অপশন। ইচ্ছুক ক্রেতারা এখনই Vivo India-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি প্রি-বুকিং করতে পারেন। এটি তিনটি কালার অপশনে এসেছে – ফ্রিস্টাইল হোয়াইট, ফেস্ট গোল্ড ও নেবুলা পার্পেল।

Vivo Y400 Pro 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৭৭-ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ২৩৯২ × ১০৮০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৪৫০০ নিট। এই ডিসপ্লে ৪কে এইচডিআর কনটেন্ট প্লেব্যাকও সাপোর্ট করে।

পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ ৫জি চিপসেট ব্যবহার করা হয়েছে, যা ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত। হ্যান্ডসেটটি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য Vivo Y400 Pro 5G ফোনের রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর, ও ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y400 Pro 5G স্মার্টফোনে দেওয়া হয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি, মাত্র ১৯ মিনিটেই ফোনের ব্যাটারি ৫০% চার্জ হয়ে যাবে। আর ফুল চার্জে ইউটিউবে প্রায় ২১ ঘণ্টা ভিডিও প্লেব্যাক বা ১৫ ঘণ্টা ন্যাভিগেশন ও মিউজিক ব্যবহার সম্ভব বলে ডিভো জানিয়েছে‌।

Vivo Y400 Pro 5G এর অতিরিক্ত ফিচার

এই ডিভাইসে ডুয়াল স্টেরিও স্পিকার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP65 রেটিংযুক্ত বিল্ড কোয়ালিটি উপস্থিত। হ্যান্ডসেটটি একাধিক AI ফিচার সহ এসেছে, যার মধ্যে আছে এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, এআই নোট অ্যাসিস্ট্যান্ট, এআই সুপারলিঙ্ক এবং এআই লাইভ টেক্সট।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা