জয়েন করুন

৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ ফাস্ট চার্জিং, Vivo Y400 Pro হবে মিড-রেঞ্জের গেম চেঞ্জার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 11, 2025 9:00 PM

ভিভো শীঘ্রই ওয়াই সিরিজের অধীনে নতুন একটি স্মার্টফোন নিয়ে আসতে চলেছে, যার নাম Vivo Y400 Pro। যদিও এর লঞ্চের তারিখ এখনো জানা যায়নি, তবে ইতিমধ্যেই ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। আজ আবার GSMArena তাদের প্রতিবেদনে দাবি করেছে যে, কিছু সময়ের জন্য Vivo Y400 Pro এর মাইক্রোসাইট Amazon India-র ওয়েবসাইটে লাইভ হয়েছিল। যদিও কিছুক্ষণ পরে তা ডিলিট করে দেওয়া হয়।

Vivo Y400 Pro এর ডিজাইন সহ ফিচার ফাঁস করল Amazon

অ্যামাজন ইন্ডিয়ায় ডেডিকেটেড মাইক্রোসাইট থেকে ভিভো ওয়াই৪০০ প্রো এর ‘ফ্রি স্টাইল হোয়াইট’ কালার ভ্যারিয়েন্টের ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে একাধিক অ্যাঙ্গেল থেকে এর ডিজাইন স্পষ্ট করে দেখানো হয়েছে। শুধু ছবিই নয়, কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনও জানা গেছে সেই পেজ থেকে। যদিও এখন সেই পেজটি আর নেই, তবে জিএসএমএরিনা এর একটি স্ক্রিনশট নিয়ে রাখতে সক্ষম হয়েছে।

Vivo Y400 Pro এর প্রসেসর, ডিসপ্লে ও ক্যামেরা

মাইক্রোসাইট থেকে জানা গেছে, ভিভো ওয়াই৪০০ প্রো স্মার্টফোনে থাকবে ৬.৭৭ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেকের নতুন ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট ব্যবহার করা হবে। ডিভাইসটি ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে।

ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে দেওয়া হবে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y400 Pro হ্যান্ডসেটে ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলবে।

Vivo Y400 Pro তিনটি কালার অপশনে পাওয়া যাবে – নেবুলা পার্পল, ফেস্টিভাল গোল্ড এবং ফ্রি স্টাইল হোয়াইট। এর ডানদিকে থাকবে ভলিউম রকার ও পাওয়ার বাটন। উপরের দিকে থাকবে একটি মাইক্রোফোন, আর নিচে সিম ট্রে, ইউএসবি টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল ও আরেকটি মাইক্রোফোন।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি