জয়েন করুন

সস্তায় লঞ্চ হল Vivo Y50 5G ও Vivo Y50m 5G‌, পাবেন ১২ জিবি র‌্যাম সহ রয়েছে ৬০০০mAh ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 17, 2025 1:02 PM

সম্প্রতি চায়না টেলিকম ওয়েবসাইটে উপস্থিত হয়েছিল Vivo Y50 5G ও Y50m 5G‌। এবার ডিভাইস দুটি চীনে লঞ্চ হল। ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে এই দুটি ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন, দাম এবং উপলব্ধতা সম্পর্কে জানানো হয়েছে। দুটি স্মার্টফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, এইচডি প্লাস ডিসপ্লে, ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ১৩ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা। বেস মডেলটি চারটি স্টোরেজ অপশনে এবং ‘m’ মডেলটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

Vivo Y50 5G ও Vivo Y50m 5G‌ এর দাম ও স্টোরেজ

ভিভো ওয়াই৫০ ৫জি এর দাম শুরু হচ্ছে ১১৯৯ ইউয়ান থেকে (প্রায় ১৪,৩০০ টাকা)। ডিভাইসটি চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে – ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। শেষের তিনটি ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে যথাক্রমে ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,৫০০ টাকা), ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৯০০ টাকা) এবং ২২৯৯ ইউয়ান (২৭,৫০০ টাকা)।

অন্যদিকে, ভিভো ওয়াই৫০এম ৫জি ফোনের দাম শুরু হয়েছে ১৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,৯০০ টাকা) থেকে। এই মূল্য ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৯০০ টাকা) ও ২,২৯৯ ইউয়ান (২৭,৫০০ টাকা)।

ডিভাইস দুটি ডায়মন্ড ব্ল্যাক, অ্যাজার এবং প্ল্যাটিনাম কালার অপশনে এসেছে। খুব শীঘ্রই চীনে এদের বিক্রি শুরু হবে।

Vivo Y50 5G ও Vivo Y50m 5G‌ এর ফিচার ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৫০ ৫জি ও ভিভো ওয়াই৫০এম ৫জি ফোনে আছে ৬.৭৪-ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ১৬০০×৭২০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফটোগ্রাফির জন্য এদের পিছনে ১৩ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য Vivo Y50 5G ও Vivo Y50m 5G‌ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০, যার ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ এবং গ্রাফিক্সের জন্য আর্ম মালি জি৫৭ জিপিইউ আছে। এগুলি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিন ওএস ৫ কাস্টম স্কিনে চলে।

পাওয়ার ব্যাকআপের জন্য এগুলি ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এই দুই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

পার্থক্যের কথা বললে, Y50 5G হ্যান্ডসেটে রয়েছে UFS 2.2 স্টোরেজ, যেখানে Y50m 5G মডেলে ব্যবহার করা হয়েছে তুলনামূলক ধীরগতির eMMC 5.1 স্টোরেজ।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি