জয়েন করুন

Vivo Y500 শক্তিশালী ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে, ফাঁস হল সম্পূর্ণ ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 27, 2025 7:11 PM

চীনে আগামী ১ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে Vivo Y500। ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইট ও টিপস্টারদের দৌলতে এর স্পেসিফিকেশন সামনে এসেছে। আজ আবার চায়না টেলিকমের প্রোডাক্ট লাইব্রেরি থেকে Vivo Y500 এর সম্পূর্ণ ফিচার ফাঁস হয়েছে। এমনকি এর স্টোরেজ ভ্যারিয়েন্ট ও কালার অপশনও জানা গেছে। আসুন স্মার্টফোনটি সম্পর্কে কী কী তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।

Vivo Y500 এর স্পেসিফিকেশন ও ফিচার

চায়না টেলিকমের প্রোডাক্ট লাইব্রেরি থেকে জানা গেছে, ভিভো ওয়াই৫০০ এর মডেল নম্বর V2506A। এর পরিমাপ ১৬৩.১০ x ৭৫.৯০ x ৮.২৩ মিমি এবং ওজন হবে ২১৩ গ্রাম। এর সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৩৯২ x ১০৮০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Vivo Y500 এর সামনে দেখা যাবে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর পিছনে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ (MT6878) চিপসেট ব্যবহার করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৮২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

চার্জিং, ডিজাইন ও অন্যান্য ফিচার

Vivo Y500 ডিভাইসে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি আইপি৬৮/৬৯ রেটিং সহ আসবে, যা ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে। এটি NFC সাপোর্ট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসবে।

স্টোরেজ ও কালার অপশন

চায়না টেলিকম থেকে আরও সামনে এসেছে যে, Vivo Y500 দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ। এটি গ্লেসিয়ার ব্লু, বেসল্ট ব্ল্যাক এবং ড্রাগন ক্রিস্টাল পার্পেল কালার অপশনে আসবে। যদিও ডিভাইসটির দাম জানা যায়নি।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি