প্রিমিয়াম স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন? তবে আপনার চাই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে স্টাইলিশ এবং টপ লেভেল স্পেসিফিকেশনের ডিভাইস? তাহলে আপনার মন জয় করতে আসছে Xiaomi-র নতুন ফোন। গত মাসেই কোম্পানিটি Xiaomi 17 Ultra লঞ্চ করেছে, যেখানে ২০০ মেগাপিক্সেল Leica টেলিফটো লেন্সসহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এবার তারা আগামী জুন মাসে আরও একটি ডিভাইস আনতে চলেছে, যেটা হয়তো বছরের সবচেয়ে সেরা ক্যামেরা স্মার্টফোনগুলির একটি হবে।
Xiaomi-র নতুন ফোনে DSLR-র মতো ক্যামেরা ফিচার
টিপস্টার কার্তিকেয় সিং (@That_Kartikey) সম্প্রতি এক্স পোস্টে দাবি করেছেন যে, শাওমি এই মুহূর্তে বেশ কয়েকটি নতুন টেকনোলজি নিয়ে কাজ করছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মডুলার অপটিক্যাল স্মার্টফোন। সহজ করে বললে, এই ফোনে ব্যবহারকারীরা চাইলে DSLR ক্যামেরার মতো আলাদা আলাদা অপটিক্যাল কম্পোনেন্ট যোগ বা বাদ দিতে পারবেন।
Xiaomi নিজস্ব চিপসেট নিয়ে পরীক্ষা করছে
টিপস্টার তার পোস্টে আরও বলেছে যে শাওমি তাদের নিজস্ব ইন-হাউস চিপসেট পরীক্ষা করছে। এই চিপসেটের নাম রাখা হতে পারে XRING O2। যদিও এটা অবাক করার মতো কোনো খবর নয়, কারণ তারা অনেকদিন ধরেই নিজস্ব চিপ বানানোর কাজ করে চলেছ। টিপস্টারের দাবি সত্যি হলে XRING O2 সম্ভবত শাওমির দ্বিতীয় ৩ এনএম ফ্ল্যাগশিপ প্রসেসর হবে।
২০২৬ এর সবচেয়ে সেরা ক্যামেরা ফোন হতে পারে
টিপস্টার বলেছেন শাওমির এই আপকামিং ফোনে ইন-হাউস চিপসেটের পাশাপাশি তাদের নিজস্ব সফটওয়্যার এবং ইন্টিগ্রেটেড AI সিস্টেম থাকবে। আর এই পুরো সেটআপটি যদি ঠিকঠাক ভাবে কাজ করে, বিশেষ করে এই মডুলার ক্যামেরা সিস্টেমের সঙ্গে, তাহলে এটিকে ২০২৬ সালের সবচেয়ে সেরা স্মার্টফোন বলা যেতে পারে।
Xiaomi 17 Ultra দাম ও ফিচার
কয়েক সপ্তাহ আগে বাজারে আসা Xiaomi 17 Ultra স্মার্টফোনের দাম রাখা হয়েছে ১,৩৯,৯৯৯ টাকা। এতে Leica টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সামনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট, ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ইউএফএস ৪.১ স্টোরেজ। এতে ৬.৯ ইঞ্চি এলটিপিও ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলে। এর অন্যান্য বিশেষত্বের মধ্যে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি ও IP68+IP69 রেটিং।

