জয়েন করুন

IPL 2025: ক্লাসেন-নূরের দুর্দান্ত পারফরম্যান্স, কার দখলে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ দেখুন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 26, 2025 11:06 AM

রবিবার আইপিএল ২০২৫-এ অনুষ্ঠিত ডাবল হেডার ম্যাচ দুইটির ফলাফল ক্রিকেট প্রেমীদের চমকে দেওয়ার জন্য যথেষ্ট। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস (CSK) গুজরাট টাইটানসকে (GT) ৮৩ রানে হারিয়ে দিয়েছে। অপরদিকে, সানরাইজার্স হায়দরাবাদ (SRH) কলকাতা নাইট রাইডার্সকে (KKR) ১১০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। এই দুটি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপের তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। আসুন কার মাথায় এখন এই দুই বিশেষ ক্যাপ আছে দেখে নেওয়া যাক।

অরেঞ্জ ক্যাপে সাই সুদর্শনের দখলে

গুজরাট টাইটানসের ওপেনার সাই সুদর্শনের দখলেই রয়েছে অরেঞ্জ ক্যাপ। তিনি ১৪টি ম্যাচে ৫২.২৩ গড় সহ ৬৭৯ রান করেছেন। তার পরেই রয়েছেন GT-এরই অধিনায়ক শুভমান গিল, যিনি ৫৭.৮১ গড়ে ৬৪৯ রান করেছেন। সূর্যকুমার যাদব, যিনি ১৩ ম্যাচে ৭২.৮৭ গড়ে ৫৮৩ রান করেছেন, তিনিও তালিকার ওপরের দিকে রয়েছেন।

এদিকে, SRH-এর ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন কাল দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। KKR-এর বিরুদ্ধে ৩৯ বলে অপরাজিত ১০৫ রানের ঝোড়ো ইনিংস খেলে তিনি ১১তম স্থানে উঠে এসেছেন। যদিও হায়দরাবাদ প্লে-অফে কোয়ালিফাই করতে পারেনি।

এদিন ট্র্যাভিস হেডও ভালো ইনিংস খেলেছেন। KKR-এর বিরুদ্ধে ৪০ বলে ৭৬ রান করে ১৭তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

পার্পল ক্যাপ নূর আহমেদের মাথায়

চেন্নাই সুপার কিংসের আফগান স্পিনার নূর আহমেদ পার্পল ক্যাপের দৌড়ে এই মুহূর্তে এগিয়ে আছে। তিনি ১৪টি ম্যাচে ১৭.০০ গড়ে ২৪টি উইকেট নিয়েছেন। তিনি পিছনে ফেলেছেন GT-এর প্রসিদ্ধ কৃষ্ণাকে। প্রসিদ্ধ ১৪টি ম্যাচে ২৩টি উইকেট নিয়েছেন।

GT-এর স্পিনার সাই কিশোর তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছেন। তিনি ১৪টি ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন। তাঁর পাশাপাশি KKR-এর বৈভব অরোরা চার ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে পৌঁছেছেন।

আরও পড়ুন

ICC Player Women Ranking: স্মৃতি মন্ধানা ফের শীর্ষে, ছয় বছর পর এক নম্বরে ভারতের বাঁহাতি তারকা ব্যাটার India vs England: গিল বনাম ইংল্যান্ড! তরুণ অধিনায়কের সামনে কঠিন ইতিহাস বদলের লড়াই Vaibhav Suryavanshi: ক্রিকেটের নতুন বিস্ময়, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে মুগ্ধ জস বাটলার Virat Kohli: আমি ক্রিকেট খেলতেই পারি না’ কিং কোহলির বিস্ময়কর স্বীকারোক্তি শুনে অবাক বাটলার Harshit Rana: ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলে চমক, জায়গা পেলেন হর্ষিত রানা