জয়েন করুন

আহমেদাবাদে আজ IPL 2025 ফাইনাল, বৃষ্টির আশঙ্কা, কী হবে যদি ম্যাচই না হয়?

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 3, 2025 4:00 PM

আজ আইপিএলের ফাইনাল ম্যাচ। ৩ জুন, মঙ্গলবার, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও পাঞ্জাব কিংস (PBKS)। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এই ম্যাচ শুরু হবে, আর ঠিক আধা ঘণ্টা আগে টস করতে মাঠে নামবেন দুই অধিনায়ক – রজত পাটিদার ও শ্রেয়াস আইয়ার।

RCB বনাম PBKS ম্যাচে বৃষ্টির সম্ভাবনা

ক্রিকেট প্রেমীরা আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংসের মধ্যে ফাইনাল ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকলেও, তাদের হতাশ করতে পারে আবহাওয়ার পূর্বাভাস। কারণ কোয়ালিফায়ার-২ ম্যাচে যেমন আচমকা বৃষ্টি এসেছিল, আজকের ফাইনাল ম্যাচেও তেমন কিছু ঘটতে পারে। AccuWeather-এর পূর্বাভাস বলছে, আজ আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা ৬১ শতাংশ। বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে আশার কথা, এরপর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়ে যেতে পারে।

IPL ফাইনাল ম্যাচে রিজার্ভ ডে

জুনের শুরু মানেই যেহেতু ভারতে বৃষ্টির সম্ভাবনা তাই আইপিএল কর্তৃপক্ষ আগে থেকেই ফাইনাল ম্যাচের জন্য ‘রিজার্ভ ডে’রেখেছে। অর্থাৎ, যদি আজকের ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়, তবে চিন্তার কিছু নেই, ম্যাচ গড়াবে আগামীকাল, ৪ জুনে।

কিন্তু যদি কপাল মন্দ হয় এবং রিজার্ভ ডে-তেও খেলা না হয়, তাহলে কী হবে? সেক্ষেত্রে ট্রফি যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের হাতে। অর্থাৎ যদি পুরো ফাইনালটাই বাতিল হয়, তাহলে চ্যাম্পিয়ন হবে পাঞ্জাব কিংস। কারণ তারা লিগ পর্বে ১৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থানেই ছিল। বেঙ্গালুরুর পয়েন্টও সমান হলেও, নেট রান রেটে কিছুটা পিছিয়ে ছিল তারা।

আরও পড়ুন

ICC Player Women Ranking: স্মৃতি মন্ধানা ফের শীর্ষে, ছয় বছর পর এক নম্বরে ভারতের বাঁহাতি তারকা ব্যাটার India vs England: গিল বনাম ইংল্যান্ড! তরুণ অধিনায়কের সামনে কঠিন ইতিহাস বদলের লড়াই Vaibhav Suryavanshi: ক্রিকেটের নতুন বিস্ময়, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে মুগ্ধ জস বাটলার Virat Kohli: আমি ক্রিকেট খেলতেই পারি না’ কিং কোহলির বিস্ময়কর স্বীকারোক্তি শুনে অবাক বাটলার Harshit Rana: ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলে চমক, জায়গা পেলেন হর্ষিত রানা