জয়েন করুন

Kolkata Knight Riders: ইডেনে আজ মরণ বাঁচন লড়াই, প্লে অফে পৌঁছাতে জিততেই হবে কেকেআর কে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 26, 2025 11:22 AM

আজ শনিবার (২৬ এপ্রিল) গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (KKR) তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেনে পাঞ্জাব কিংসের (PBKS) মুখোমুখি হবে। দুই দলই শেষ ম্যাচ হেরে গেছে। ফলে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করতে আজকের ম্যাচে জয়ের জন্য মরিয়া থাকবে রাহানে-শ্রেয়াসরা। যদিও কলকাতার থেকে পয়েন্ট টেবিলে অনেক ভালো জায়গায় অবস্থান করছে পাঞ্জাব।

আইপিএল ২০২৫ (IPL 2025) মরসুমে KKR-এর পারফরম্যান্স মোটেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। তারা আটটি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছে এবং পাঁচটিতে পরাজিত হয়েছে। ছয় পয়েন্ট নিয়ে তারা বর্তমানে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে। শেষ ম্যাচে তারা গুজরাট টাইটানসের কাছে ৩৯ রানে হেরে গেছে।

যদিও PBKS এবারের আসরে ভালো ছন্দে আছে। আটটি ম্যাচে তারা পাঁচটি জয় এবং তিনটি পরাজয় নিয়েপঞ্চম স্থানে আছে, তাদের পয়েন্ট সংখ্যা দশ। তবে শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সাত উইকেটে হার স্বীকার করতে হয়েছে তাদের।

এমত পরিস্থিতিতে দুই দলের জন্যই আজকের ম্যাচটি টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। আগেরবার যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল, পাঞ্জাব মাত্র ১১১ রান করেও ১৬ রানে জয়লাভ করেছিল। সেই ম্যাচে বরুণ চক্রবর্তী ও যুজবেন্দ্র চাহাল সহ কয়েকজন বোলার অসাধারণ পারফরম্যান্স করেছিলেন, যারা আজও নজর কাড়তে পারেন।

আরও পড়ুন

ICC Player Women Ranking: স্মৃতি মন্ধানা ফের শীর্ষে, ছয় বছর পর এক নম্বরে ভারতের বাঁহাতি তারকা ব্যাটার India vs England: গিল বনাম ইংল্যান্ড! তরুণ অধিনায়কের সামনে কঠিন ইতিহাস বদলের লড়াই Vaibhav Suryavanshi: ক্রিকেটের নতুন বিস্ময়, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে মুগ্ধ জস বাটলার Virat Kohli: আমি ক্রিকেট খেলতেই পারি না’ কিং কোহলির বিস্ময়কর স্বীকারোক্তি শুনে অবাক বাটলার Harshit Rana: ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলে চমক, জায়গা পেলেন হর্ষিত রানা