জয়েন করুন

শীর্ষে আরসিবি! দিল্লিকে হারিয়ে প্লে-অফের দোরগোড়ায় বিরাট কোহলিরা, পয়েন্ট টেবিল দেখুন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 28, 2025 12:58 PM

আইপিএল ২০২৫ এখন জমে উঠেছে। ৪৬তম ম্যাচে রজত পাটিদারের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ৬ উইকেটে হারিয়ে দিয়েছেদিল্লি ক্যাপিটালসকে। এর ফলে ১০ ম্যাচে ৭টিতে জয় পেয়ে আরসিবি ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। আর দুটি ম্যাচ জিতলেই প্লে-অফে পৌঁছে যাবে বিরাট কোহলি। এখন দলের পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে শেষ করা।

অন্যদিকে, এই হারে বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। ৯ ম্যাচে ৬টি জয় ও ৩টি হার নিয়ে তারা চতুর্থ স্থানে নেমে গেছে। দিল্লির পাশাপাশি গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স এই মুহূর্তে সেরা চারটি দলের মধ্যে আছে। এছাড়া শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসও প্লে-অফের দৌড়ে রয়েছে। মূলত এই পাঁচটি দল প্লে-অফে যাওয়ার বড় দাবিদার।

IPL 2025 এর পয়েন্ট টেবিল

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১০ ম্যাচে ১৪ পয়েন্ট, +০.৫২১ নেট রান রেট)
গুজরাট টাইটান্স (৮ ম্যাচে ১২ পয়েন্ট, +১.১০৪)
মুম্বাই ইন্ডিয়ান্স (১০ ম্যাচে ১২ পয়েন্ট, +০.৮৮৯)
দিল্লি ক্যাপিটালস (৯ ম্যাচে ১২ পয়েন্ট, +০.৪৮২)
পাঞ্জাব কিংস (৯ ম্যাচে ১১ পয়েন্ট, +০.১৭৭)।

DC বনাম RCB ম্যাচের ফলাফল

এদিন টস হেরে ব্যাটিং করতে নেমে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে। দলের পক্ষে সর্বাধিক ৪১ রান করেন কেএল রাহুল। আরসিবির হয়ে ভুবনেশ্বর কুমার ৩টি ও জশ হ্যাজলউড ২টি উইকেট নেন।

জবাবে, আরসিবির শুরুটা খুব খারাপ হলেও বিরাট কোহলি (৫১) ও ক্রুনাল পান্ডিয়া (৭৩*) দুর্দান্ত জুটি গড়ে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। শেষে টিম ডেভিড ৫ বলে ১৯ রানের ক্যামিও খেলে ম্যাচ শেষ করে দেন। ম্যাচের সেরা নির্বাচিত হন ক্রুনাল পান্ডিয়া।

আরও পড়ুন

ICC Player Women Ranking: স্মৃতি মন্ধানা ফের শীর্ষে, ছয় বছর পর এক নম্বরে ভারতের বাঁহাতি তারকা ব্যাটার India vs England: গিল বনাম ইংল্যান্ড! তরুণ অধিনায়কের সামনে কঠিন ইতিহাস বদলের লড়াই Vaibhav Suryavanshi: ক্রিকেটের নতুন বিস্ময়, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে মুগ্ধ জস বাটলার Virat Kohli: আমি ক্রিকেট খেলতেই পারি না’ কিং কোহলির বিস্ময়কর স্বীকারোক্তি শুনে অবাক বাটলার Harshit Rana: ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলে চমক, জায়গা পেলেন হর্ষিত রানা