জয়েন করুন

Vaibhav Suryavanshi: ক্রিকেটের নতুন বিস্ময়, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে মুগ্ধ জস বাটলার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 17, 2025 11:03 PM

ভারত সহ ক্রিকেট বিশ্বে এখন একটাই নাম ঘুরে বেড়াচ্ছে, যা হল বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে ঝড় তোলা এই ভারতীয় তরুণকে ঘিরে শোরগোল পড়ে গেছে সর্বত্র। এমনকি ইংল্যান্ডের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার জস বাটলারও তার ব্যাটিং দেখে মুগ্ধ। সম্প্রতি ‘ফর দ্য লাভ অফ ক্রিকেট’ পডকাস্টে স্টুয়ার্ট ব্রডের সঙ্গে আড্ডায় বাটলার বলেন, “ওর ব্যাট চালানোর ভঙ্গি অসাধারণ। একটু সাহস করে বলছি, ওর মধ্যে যেন ব্রায়ান লারা বা যুবরাজ সিংয়ের ছাপ পাওয়া যায়।”

বাটলার আরও বলেন, ‘লারা, যুবরাজ ও বৈভব, তিনজনই বাঁহাতি, এটাও একটা দারুণ মিল। তবে বিষয়টা কেবল স্টাইল বা টেকনিকের মধ্যে সীমাবদ্ধ নয়।’ বাটলারের চোখে, এটা একটা ‘ম্যাজিকাল ব্যাট ফ্লো’, যা এই বয়সে সচরাচর দেখা যায় না।

রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমে বৈভব যা করেছিলেন, সেটা স্রেফ পরিসংখ্যানের মধ্যে আটকে রাখলে ভুল হবে। মাত্র ৩৫ বলে তিনি সেঞ্চুরি করেছিলেন। আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান এবং সবচেয়ে কম বয়সে আইপিএলে সেঞ্চুরির রেকর্ড এখন তার দখলে।

বাটলার পডকাস্টে জানেন, “এই ছেলেটা আমার থেকে ২০ বছর ছোট, অথচ আমাদের বোলারদের মাঠের চার কোনায় বল পাঠাচ্ছে। বিশ্বাস করুন, এটা শুধু আমাদের জন্য নয়, গোটা ক্রিকেট বিশ্বের জন্য একটা চমক ছিল।”

আইপিএল নিলামে যখন তার নাম উঠল, তখন অনেকেই চোখ কপালে তুলেছিলেন। বাটলার সেই মুহূর্তটা মনে করে হেসে বলেন, “১৪ বছরের একটা ছেলেকে দলে নেওয়া হয়েছে শুনে ভাবলাম, সিরিয়াসলি? আর প্রথম বলেই ছক্কা! ভাবা যায়?”

শেষে বৈভবের ঐতিহাসিক ইনিংস নিয়ে বাটলারের মন্তব্যটা যেন সবকিছুকে ছাপিয়ে যায়, “ও যেভাবে খেলল, একটুও ঘাবড়ায়নি। যেন অনেক বছর ধরে খেলছে এমন ভঙ্গি। স্পিনার, পেসার, সবাইকে একইরকম শাসন করেছে। যখন যেটা দরকার, সেটাই করেছে—ছক্কা হোক বা স্ট্রাইক রোটেট। এই আত্মবিশ্বাস, এই ব্যাটিং স্পিড… কী বলব! যেন ব্যাটটা ওর হাতে কথা বলছে। সুন্দর, একেবারে মন কেড়ে নেওয়ার মতো।”

আরও পড়ুন

ICC Player Women Ranking: স্মৃতি মন্ধানা ফের শীর্ষে, ছয় বছর পর এক নম্বরে ভারতের বাঁহাতি তারকা ব্যাটার India vs England: গিল বনাম ইংল্যান্ড! তরুণ অধিনায়কের সামনে কঠিন ইতিহাস বদলের লড়াই Virat Kohli: আমি ক্রিকেট খেলতেই পারি না’ কিং কোহলির বিস্ময়কর স্বীকারোক্তি শুনে অবাক বাটলার Harshit Rana: ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলে চমক, জায়গা পেলেন হর্ষিত রানা M Chinnaswamy Stadium: ছোট চিন্নাস্বামী স্টেডিয়াম নিয়ে অসন্তুষ্ট ক্রিকেট ভক্তরা, দুর্ঘটনা এড়াতে নতুন স্টেডিয়ামের দাবি